বিজেপির ‘রত্ন’ ব্রিজ ভূষণ, গলায় মামলার মালা, নাম বাবরির চার্জশিটে

একটি মামলার শাস্তি হয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কম-বেশি সব রাজনৈতিক দলে একজন করে রত্ন থাকেন। এই প্রতিবেদন বিজেপির রত্ন ব্রিজ ভূষণকে নিয়ে। জটায়ু বেঁচে থাকলে আর তাঁর সঙ্গে ব্রিজ ভূষণের সাক্ষাৎ ঘটলে তিনি অবশ্যই বলতেন – আপনাকে তো রীতিমতো কাল্টিভেট করতে হচ্ছে মশাই।

‘এই মূহূর্তে’-কে জটায়ুর ভূমিকা নিতে হল। কাল্টিভেট করতে গিয়ে যে তথ্য উঠে এল তা এককথায় বিরলতম।যেমন তাঁর দুনিয়া রঙিন, তাঁর মেজাজ ততোধিক রঙিন। বর্ণময় এক চরিত্র। myneta.info-য়ের পাতা তাঁর বিষয়ে প্রতিটি তথ্য বেশ ‘মনোগ্রাহী’। তথ্য যে কোনও পাঠককে তন্ময় করে দেবে। দলের এই ‘যুধিষ্ঠীর’-য়ের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা। তাঁর মধ্যে একটি মামলা ডাকাতির। একটি মামলা ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের।

২০২১-য়ের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারে গুণধর সন্তান হেলিকপ্টার ভাড়া করেছিলেন। ঘণ্টা প্রতি ভাড়া ৮৫ হাজার টাকা। পরে তিনি একটি চপার কিনেছিলেন। ভারতের খুব কম নেতার রয়েছে ব্যক্তিগত চপার। টাকা-পয়সা খুব বেশি নেই। ‘মাত্র ১০ কোটি টাকা।’ এটা অবশ্য ঘোষিত।

মাঝে একবার দল পরিবর্তন করেন। বিজেপির জার্সি বদল করে সমাজবাদী পার্টির জার্সি পরেছিলেন। পরে আবার বিজেপিতে ফেরেন। ২০২১-য়ে শহীদ গণপত রাই ইন্ডোর স্টেডিয়ামে এক কুস্তি খেলোয়াড়কে চড় মারেন। যদিও এই ঘটনার পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আসলে পুলিশ তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ রুজু করতে করতে ক্লান্ত।   গত এক দশক ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি।

সত্যি, এমন গুণধর নেতা খুব কম দলেই রয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে