৭২ তম ‘Miss World’-এর ভারতীয় প্রতিযোগী নন্দিনী গুপ্তা, জানুন তাঁর পরিচয়

২০২৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছিলেন নন্দিনী গুপ্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের যুদ্ধ উত্তেজনার মধ্যেই আগামী ৩১ মে হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এ বছর ভারতের হয়ে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নন্দিনী গুপ্তা। ২০০৩ সালে রাজস্থানের কোটায় জন্মগ্রহণ করেছেন নন্দিনী গুপ্তা। ২০২৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছিলেন নন্দিনী গুপ্তা। এবার আন্তর্জাতিক মঞ্চে ৭২তম সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন নন্দিনী। তাঁর বাবা সাধারণ কৃষক। এমন পরিবার থেকে উঠেও নন্দিনী গুপ্তার দুঃসাহসিক সত্যিই প্রশংসনীয়। সুতরাং নন্দিনীর আত্মবিশ্বাসকে কুর্নিশ।

তাঁর পথচলা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে বাধ্য! মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নন্দিনী জানিয়েছেন, “আমি একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছি। আমার বাবা একজন কৃষক, আমার মা একজন গৃহিণী, এবং আমার একটি ছোট বোন আছে। আমাদের একটি ছোট ল্যাব্রাডর, ব্যাঞ্জোও আছে। আমি সরিষা, বাজরা এবং কালো ছোলার ক্ষেতে খেলাধূলো করে বড় হয়েছি। জীবনের ১৪ বছর কোটায় কাটিয়েছি।” নন্দিনী মালা রোডের সেন্ট পলস সিনিয়র সেকেন্ডারি স্কুলে তার স্কুলজীবন সম্পন্ন করেছেন। এরপর তিনি মুম্বইয়ের লালা লাজপত রাই কলেজ থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেছেন। ১০ মে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদেবাদে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু চলছে জোরকদমে। জানিয়ে রাখি, গত বছরেও ভারতে মিস ওয়ার্ল্ড ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। গত ৬ মে একটি সাংবাদিক সম্মেলনে নন্দিনী গুপ্তা জানিয়েছেন, “নিজের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। তেলেঙ্গানার মনোমুগ্ধকর পরিবেশ, উষ্ণতা এবং বৈচিত্র্য অবশ্যই এই রূপান্তরমূলক যাত্রার একটি স্মরণীয় পটভূমি হয়ে থাকবে। আমি এখানে বিশ্বকে স্বাগত জানাতে পেরে উত্তেজিত। তবে আপনি কোথা থেকে এসেছেন তা বিবেচ্য নয়, বরং আপনি কোথায় যেতে চান তা বিবেচ্য”।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ