Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে, জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই নিয়ে ষষ্ঠবার কোনও ফরাসি নেতা সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল প্যাসেলের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও ম্যাক্রোঁর ভারতে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের ভারতে আগমণের পর তাঁকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে যাওয়ার কথা রয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতির। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মধ্যাহ্ন ভোজের কথা রয়েছে ম্যাক্রোঁর। শুধু তাই নয়, উপরাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে।

সাধারণতন্ত্র দিবসে ফরাসি প্রেসিডেন্টের এই সফর আগামীদিনে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। সাধারণত সাধারণতন্ত্র দিবসে এমন এক দেশের রাষ্ট্রনায়ককেই প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়, যে দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্টের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, ভারতের প্রথম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নকে। ১৯৫০ সালে প্রথম সাধারণতন্ত্র দিবসের প্যারেডের অনুষ্ঠান হয়। তখন জোট নিরপেক্ষ দেশগুলির সদস্য ছিল ভারত। এই জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে ছিল ইন্দোনেশিয়া। তাই বন্ধু দেশকেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠাণ্ডা লড়াই চলার সময়ে জোট নিরপেক্ষ দেশ হিসাবে ছিল ভারত।

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে

অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার