‘এখন কাকে বর সাজাবো’, বিয়ের আগেই কারুরে পদপিষ্টে মৃত্যু ছেলের, শোকে পাথর মা

তামিলনাড়ুর কারুর পদপিষ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছেলের। দুদিন পরেই বিয়ের কথা ছিল। ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন মা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর কারুর পদপিষ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছেলের। দুদিন পরেই বিয়ের কথা ছিল। ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদছেন মা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের সভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে। যাতে নিহত হয়েছেন প্রায় ৩৯ জন। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ১৬ জন মহিলা এবং ১০ জন শিশু রয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজ্য পুলিশের মহাপরিচালক জি. ভেঙ্কটারমন বিষয়টি ঘোষণা করেছেন। জানা যায়, সভায় দুপুরে আসার কথা ছিল TVK প্রধান তথা সুপারস্টার থালাপাথি বিজয়ের। কিন্তু তিনি সভায় আসতে দেরি করায় ৩০ হাজারের জায়গায় ৬০ হাজারের বেশি ভক্তদের সমাবেশ হয়। বিজয়কে এক নজর দেখার জন্যে ভিড় উপচে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। এবং এমন পরিস্থিতি বিজয় ভাষণ থামিয়ে দেন।

এই মর্মান্তিক ঘটনায় ২৪ বছর বয়সী এক যুবক আকাশেরও অকাল মৃত্যু হয়েছে। আগামী মাসেই আকাশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই মর্মান্তিক ঘটনা তার পরিবারকে শোকে পরিণত করেছে। খবর অনুযায়ী, আকাশ সভায় অংশ নেননি। তিনি কোনও কাজে বাইরে ছিল, তখন হঠাৎ করেই পদদলিত হন তিনি। তার বাবা-মা যখন এই খবর জানতে পারেন, তখন তারা কান্নায় ভেঙে পড়েন। কারুর হাসপাতাল ক্যাম্পাসে, তারা তাদের ছেলেকে সম্প্রতি তাদের তোলা একটি সেলফি দেখান। ছবিটি দেখার পর কান্নায় ভেঙে পড়েন ছেলেটি। তারা বলে ওঠেন, ‘এবার কাকে আমরা বর সাজাবো?’ পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, আকাশ পরিবারের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সদস্য ছিল। তাঁর বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল, এমনকি আত্মীয়স্বজনের একটি তালিকাও তৈরি করা হয়েছিল, কিন্তু এই ট্র্যাজেডি সমস্ত আনন্দ ভেঙে দেয়।

শনিবার বিজয়ের সমাবেশে আয়োজকরা প্রথমে ৩০,০০০ জন লোকের উপস্থিতির আশঙ্কা করেছিলেন, কিন্তু প্রকৃত সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৬০,০০০-এ। পুলিশ জানিয়েছে, তারা সর্বোচ্চ ২০,০০০ জন লোকের উপস্থিতির আশঙ্কা করেছিল এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও করেছিল। কিন্তু বিজয় সভায় আসতে দেরি করেন। তীব্র গরম এবং দীর্ঘ অপেক্ষার সময় পর্যাপ্ত খাবার ও জলের অভাব জনতাকে অধৈর্য করে তুলেছিল। ডিজিপি বলেছেন, বিজয়ের দল, টিভিকে, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ঘোষণা করে ছিলেন যে তিনি দুপুর ১২ টায় পৌঁছাবেন, যেখানে আসল অনুষ্ঠানটি বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নির্ধারিত ছিল। এর ফলে সকাল ১১ টা নাগাদ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। তবে বিজয় সন্ধ্যা ৭:৪০ টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। এদিকে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়াই লোকেরা ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ছিলেন। পুলিশ প্রধান বলেন, “আমরা কাউকে দোষারোপ করতে চাইছি না, কিন্তু এগুলোই বাস্তবতা। আয়োজকদের ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল। পুলিশ কেবল সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিজয়ের মঞ্চে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য পুলিশ কঠোর বেষ্টনী তৈরি করেছিল, কিন্তু এর ফলে ভিড় আরও বেড়ে যায়।”

বর্তমানে, রাজ্য সরকার দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। তিনজন ইন্সপেক্টর জেনারেল (আইজি), দুইজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), ১০ জন সুপারিনটেনডেন্ট (এসপি) এবং এডিজিপি (আইন শৃঙ্খলা) ডেভিডসন আইরাভাথমের নেতৃত্বে প্রায় ২০০০ পুলিশ কর্মীকে করুরে পাঠানো হয়েছে। প্রশাসন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে