ভোটের আগে কেন? কেজরির গ্রেফতারির সময় নিয়ে ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর উদ্দেশে প্রশ্ন ছোড়েন, ‘কেন দেশে সাধারণ নির্বাচনের মুখে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হল?’ সেই সঙ্গে আরও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মোদি জমানায় বিজেপি নেতৃত্বের হাতের পুতুল হয়ে ওঠা কেন্দ্রীয় সংস্থাকে। আগামী শুক্রবার ওই সব প্রশ্নের জবাব দিতে হবে ইডিকে।

ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়ের করা আর্জির শুনানিতে  এদিন শীর্ষ আদালতে কার্যত মুখ পুড়েছে ইডির। বিচারপতি সঞ্জীব খান্না ইডির আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন-এখনও পর্যন্ত এই মামলায় কী-কী উদ্ধার করা হয়েছে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায়? যদি কিছু উদ্ধারও হয়, তাহলে তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর যোগসূত্র রয়েছে তার প্রমাণ দেখান।’ বিচারপতিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে স্মরণ করিয়ে দেন, কোনও ব্যাক্তির জীবন এবং স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে তদন্ত চললেও কেন ভোটের মুখে গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে সেই প্রশ্ন তুলেছেন। আগামী শুক্রবারের মধ্যে ইডিকে এ বিষয়ে জবাব দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

উল্লেখ্য আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গত ২১  মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন আপ সুপ্রিমো। যদিও দুই জায়গায় ধাক্কা খেতে হয় আপ সুপ্রিমোকে। এর পরেই শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন তিনি। গত ১৫ এপ্রিল কেজরির আবেদনের ভিত্তিতে ইডির জবাব তলব করেছিল বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ।   

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের