ইউ টার্ন হেমন্ত সোরেনের, বিহারে বিধানসভা ভোটে প্রার্থী দিচ্ছে না জেএমএম

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটের আগে খানিকটা হলেও স্বস্তিতে ছন্নছাড়া ‘ইন্ডিয়া’ জোট। আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী না দাঁড় করানোর কথা জানিয়ে দিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। সোমবার (২০ অক্টোবর) দলের তরফে ঝাড়খণ্ডের পর্যটন মন্ত্রী সুদিব্য কুমার জানিয়েছেন, ‘বিহারে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পূর্ব ঘোষণামতো ছয় আসনে প্রার্থী দাঁড় করানো হচ্ছে না। কংগ্রেস ও আরজেডির ষড়যন্ত্র ভেস্তে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন, ‘ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডির সঙ্গে আর জোট রাখা হবে কিনা, তা ভেবে দেখা হচ্ছে। দুই দলকেই যোগ্য জবাব দেওয়া হবে।’

আগামী নভেম্বর মাসে দুই দফায় বিহারের ২৪৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

উল্টোদিকে হতশ্রী দশা বিরোধী শিবির মহাগঠবন্ধনের। জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আরজেডি থেকে কংগ্রেস- যে যার মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আরজেডির তরফে এদিনই ১৪৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মহাজোটের মেজো শরিক কংগ্রেসের তরফে ৬০ ও মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির তরফে ১৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) অস্বস্তি আরও বাড়িয়ে আসন্ন ভোটে একলা চলোর কথা ঘোষণা করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দাবি অনুযায়ী আসন না পাওয়ায় ছয় আসনে আলাদাভাবে লড়াইয়ের ঘোষণা করেছেন জেএমএমের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য।সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নিজেদের জোরেই বিহারে বিধানসভার ভোট লড়ব। চকাই, দমধাহা, কাটোরিয়া, পিরপন্তি মোতিহারী ও জমুই আসনে লড়াই করা হবে।’

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক