‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিট পরীক্ষার্থীদের মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। এবার আত্মহত্যার পথ বেছে নিল সুরজ সুভাষ শিন্ডে নামের ১৯ বছরের এক নিট পরীক্ষার্থী। মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ওই ছাত্র আত্মহত্যার পথ বেছে নেওয়ার আগে বাবা-মায়ের উদ্দেশে লাল কালিতে এক চিঠি লিখেছে। তাতে লিখেছে, ‘মা-বাবা, আমাকে ক্ষমা করো… পরবর্তী জন্মে আমি তোমাদের জন্য অবশ্যই ডাক্তার হব। দয়া করে নিজেদের খেয়াল রেখো এবং ভাল থেকো।’ সুরজের আত্মহত্যার খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর তালুকার খান্ডালার বাসিন্দা সুরজ সুভাষ শিন্ডে চিকি‍ৎসক হওয়ার স্বপ্ন দেখেছিল। মেডিকেলে পড়ার জন্য নিট পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। বাড়ির দোতলার একটি ঘরেই কার্যত পড়াশোনায় ডুবেছিল। সেই রিডিং কাম লিভিং রুম থেকেই বৃহস্পতিবার (২০ অগস্ট) সুরজের নিথর দেহ উদ্ধার হয়েছে। পড়াশোনার চাপে মানসিক অবসাদগ্রস্ত হয়েই সুরজ চরম পথ বেছে নিয়েছে বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।

চলতি বছর নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। যার ফলে মে মাসে নেওয়া নিট পরীক্ষা বাতিল করা হয়েছিল। জুন মাসে ফের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা বাতিলের কথা জানার পরে একের পর এক পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। দেশের নানা প্রান্তে কমপক্ষে ২০ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। টানা ৩৫ দিন চলে আন্দোলন। শেষ পর্যন্ত পড়ুয়াদের আন্দোলনের কাছে নতিস্বীকার করে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান।  নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রকের তরফে সাত সদস্যের কমিটি গঠন করা পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার কাঠামোগত সংস্কারের লক্ষ্যে সরকার ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকেনির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সও গঠন করেছে।

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন