আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্দেশ পেলেই পাক-অধিগৃহীত কাশ্মীর দখলে নামব: সেনাকর্তা

নিজস্ব প্রতিনিধি, জম্মু: কেন্দ্র একবার শুধু আমাদের নির্দেশ দিক। তারপর পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ভারতীয় সেনা।

মঙ্গলবার এমনই কড়া বার্তা দিলেন নর্দান আর্মি কম্যান্ডের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জম্মু-কাশ্মীরে মঙ্গলবার রুটিন সাংবাদিক সম্মেলন করছিলেন। সাংবাদিক সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী কেন্দ্র থেকে নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সর্বশক্তি প্রয়োগ করবে। আমরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় রয়েছি। একই সঙ্গে জানিয়েছে, পাকিস্তান অস্ত্র-বিরতি চুক্তি লঙ্ঘন করলে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। প্রতিবেশী রাষ্ট্র যেন কোনওভাবেই ভারতকে দূর্বল দেশ না ভাবে। 

মাত্র কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পাকিস্তান পিছন থেকে শুধু ছুরি মারেনি, জোর করে কাশ্মীর দখল করেছে। আর সেখানকার বাসিন্দাদের তারা দাবিয়ে রাখতে চেয়েছে। ভারত প্রয়োজন বোধ করলে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করতে দ্বিধা করবে না। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসলামাবাদ এখনও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নর্দান আর্মি কম্যান্ডের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, সেখানকার বাসিন্দারা রীতিমতো সমস্যায় রয়েছে। সেই খবর কানে এসেছে। দেশের মোট জনসংখ্যার মধ্যে অর্ধেকের বয়স ২৫ বছর। সেনাবাহিনীতে তাদের নিয়োগ করে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তান পাঠালে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে সময় লাগবে না।  

আরও পড়ুন এবার ফরাসি সংস্থা তৈরি করবে সেনা বিমান, থাকছে টাটাও 

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ