‘তোমায় গলা কেটে খুন করব’, সনাতন ধর্মকে ‘ধ্বংস’ করার কথা বলে বিপাকে কমল হাসান

সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। এই কারণে এর আগে বিজেপি থেকে তাঁকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। এই কারণে এর আগে বিজেপি থেকে তাঁকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এবার রবিচন্দ্রন নামে এক টেলিভিশন অভিনেতার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেন কমল হাসান। ছোটপর্দার অভিনেতা তাঁকে গলা কেটে খুন করার হুমকি দিয়েছেন। কিছুদিন আগেই চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা, সেখানেই তিনি বলেছিলেন যে, ‘কেন্দ্রীয় সরকারের NEET মেডিকেল প্রবেশিকা পরীক্ষা সনাতন ধর্মের খারাপ পরিণতি। দেশ বদলানোর ক্ষমতা রয়েছে শিক্ষার। একনায়কতন্ত্র ও সনাতনকে একেবারে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার। তাই সনাতনকে শেষ করার আর কোনও অস্ত্র নেই।’ আসলে সনাতন ধর্মের গোড়ামি একেবারে দূর করার উদ্দেশ্যেই এই কথা বলছিলেন অভিনেতা। কিন্তু তাঁর এই মন্তব্য ডানপন্থী সমর্থকদের ভাল লাগেনি। এরপর থেকেই অভিনেতাকে ঘিরে বিতর্ক জেরবার। এই বিতর্কের রেশ তুলেই রবিচন্দ্রন অভিনেতাকে তোপ দেগেছেন।

কমলকে বয়কট করার দাবি তুলেছেন। বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করা অভিনেতা রবিচন্দ্রন হাসানকে একজন “নিষ্পাপ রাজনীতিবিদ” বলেও ব্যাঙ্গ করেছেন। পাশাপাশি তিনি কমল হাসানের গলা কেটে দেওয়ার হুমকি দেন। এই হুমকির পর, রবিবার কমল হাসানের ‘মাক্কাল নিধি মায়াম’ দলের সদস্যরা চেন্নাই পুলিশ কমিশনারের কার্যালয়ে রবিচন্দ্রনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এবং সুপারস্টারের যথাযথ সুরক্ষার দাবি করেছেন। সম্প্রতি অভিনেতা সুরিয়ার এনজিওর ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কমল হাসান। এই অনুষ্ঠানে তিনি কেন্দ্রের জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার (NEET) সমালোচনা করে বলেছিলেন যে, ‘এই পরীক্ষা অনেক MBBS প্রার্থীর স্বপ্ন ভেঙে দিয়েছে।’

এরপর তিনি মঞ্চে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে হাসান বলেছিলেন, ‘যখন আমি এই মঞ্চে চিকিৎসকদের দেখি, তখন আমার মনে হয় আগামী বছরের অনুষ্ঠানে আমরা কী এই ধরণের চিকিৎসক দেখতে পাব? একটু সন্দেহ আছে। কারণ ২০১৭ সালের পর, তারা এই ধরণের উদ্যোগ শুরু করতে পারেনি। এখন আপনি কি বুঝতে পেরেছেন কেন আমরা বলি NEET-এর প্রয়োজন নেই? এই আইন ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষাকে অস্বীকার করেছে। শিক্ষাই একমাত্র অস্ত্র যা একনায়কতন্ত্রের শৃঙ্খল এবং সনাতন ধর্মের শৃঙ্খল ভেঙে ফেলতে পারে।’ এরপরেই তামিলনাড়ুর বিজেপি সচিব অমরপ্রসাদ রেড্ডি কমলের বিরুদ্ধে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে বলেন,’ আমি সমস্ত হিন্দুর কাছে আবেদন করছি, কমল হাসন সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। ওঁর ছবি বয়কট করুন। এটা যেন একটা বার্তা হিসাবে যায়। সনাতন ধর্মকে অপমান করলেই তার ফল ভুগতে হবে।’ তবে এই বিষয়ে হাসান এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!