‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর অসুস্থতার খবর শুনে ছুটে এসেছিলেন  স্ত্রী। কিন্তু মহিলা ভুলেও ভাবেননি যে তিনি যেখানে যাচ্ছেন সেখানে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। অভিযোগ উঠেছে, স্বামীর অসুস্থতার কথা বলে তাঁকে ডেকে নিয়ে গিয়ে একটি নির্জন বাংলোয় দুই ব্যক্তি ধর্ষণ করেন। কিছু বুঝে ওঠারর আগেই ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি। অভিযুক্তদের মধ্যে একজন মহিলার চেনা ব্যক্তি ছিলেন বলেও জানা গিয়েছে। এই ঘটনার পর মানুষের উপর বিশ্বাস করা নিয়ে ফের উঠেছে বড় প্রশ্ন।   

ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার চণ্ডীখোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছরের ওই মহিলার এক পরিচিত ব্যক্তি ফোন করে তাঁকে জানান, তাঁর স্বামীর শরীর খারাপ। সেই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাসে করে চণ্ডীখোলে পৌঁছন মহিলা। এরপর ওই পরিচিত ব্যক্তি তাঁকে একটি নির্জন বাংলোয় নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তাঁর এক বন্ধুও আসে। অভিযোগ, দু’জন মদ্যপানের পর মহিলার উপর যৌন নির্যাতন চালায়। সেই ঘটনার পর বুধবার রাতে কলিঙ্গনগর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বড়চণা ও জেনাপুর এলাকায় তল্লাশি চালানো হয়।  

আরও পড়ুন: উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

পুলিশ জানিয়েছে, শনিবার দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কলিঙ্গনগরের অতিরিক্ত পুলিশ সুপার সুপ্রসন্ন মল্লিকের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারের পর দু’জনকে স্থানীয় আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। অন্যদিকে, সুকিন্দা কমিউনিটি হেলথ সেন্টারে নির্যাতিত মহিলার চিকিৎসা চলছে ।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যাসম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক কলেজ পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক