বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক মহিলাকে মারধর, জুতোর মালা পরিয়ে শাস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার নির্মম, নিষ্ঠুর ঘটনা ঘটল ডবল ইঞ্জিন রাজ্য ত্রিপুরায়। আর এই ঘটনা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। বছরের শেষ রবিবার মহিলার উপর নির্মম অত্যাচারের সাক্ষী থাকল উত্তর–পূর্বের রাজ্য। ত্রিপুরার ঢলাই জেলায় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। আর তার জেরে গ্রামবাসীর একদল ওই মহিলাকে মারধর করেছে এবং জুতোর মালা পরতে বাধ্য করেছে বলে অভিযোগ। রবিবার পুলিশে দায়ের হয়েছে অভিযোগ।

এদিকে এমন খাপ পঞ্চায়েতের মতো ঘটনায় শিউরে উঠেছেন ত্রিপুরার মানুষজন। কারণ ওই মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই সন্দেহের জেরেই এমন নির্মম, নিষ্ঠুর ঘটনা ওই মহিলার উপর নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ। শনিবার সকালে কমলপুর থানার হেরেরখোলা গ্রামে দুই ছেলের মা ওই মহিলাকে তাঁর বাড়ি থেকে টেনে বের করে আনা হয়। বিবাহবহির্ভূত সম্পর্ক আছে এই অভিযোগ তুলে মারধর করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে শুধু মারধরেই বিষয়টি থেমে থাকেনি। বরং মারধর করার পাশাপাশি ওই গ্রামবাসীরা মহিলাকে জুতোর মালা পরাতেও বাধ্য করে বলে অভিযোগ। এমন নির্মম, নিষ্ঠুর ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে। পরে তাঁকে আম্বাসার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। যেখানে তাঁর সিটি স্ক্যান করা হয়। তিনি এখন বিপদমুক্ত। শনিবার কামালপুর থানায় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এছাড়া এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে এমন হইচই হয়েছে যে মাঠে নামতে হয় মহিলা কমিশনকে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা রবিবার এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যে, পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই বিষয়ে ঝর্ণা দেববর্মা বলেন, ‘‌আমরা মহিলার উপর নির্যাতন ও অপমানের তীব্র নিন্দা জানাই। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কোনও মানুষের নেই। আমি পুলিশকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামীকাল আমরা কমলপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য একটি দল পাঠাবো। কারণ এই ধরনের মামলায় মহিলা কমিশনের ভূমিকা আছে। মহিলা কমিশন মহিলার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবে।’‌

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি