চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবরাত্রির মধ্যেই ডাইনি সন্দেহে জ্যান্ত পুড়িয়ে মারা হল আজকের দুর্গাকে

নিজস্ব প্রতিনিধি: ফের ডাইনি সন্দেহে এক মহিলাকে পুড়িয়ে মারলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানার মেদক জেলার রামায়আমপেট মণ্ডলের কাট্রিয়াল একটি গ্রামে। শুক্রবার পুলিশ এই বিষয়টি জানিয়েছেন। জানা গিয়েছে, কালা যাদু অনুশীলনের সন্দেহে কমপক্ষে ছয়জনের একটি দল ৪৫ বছর বয়সী মহিলাটিকে বাড়িতে ঢুকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ। প্রথমে তাঁকে বাড়িতে গিয়ে আক্রমণ করে সেই লোকজন এবং গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভারতবর্ষের গ্রামগঞ্জে এখনও কালাযাদুর বিষয়টা মানা হয়। এবং কাউকে এমন যাদুবিদ্যা প্রয়োগ করতে দেখলে প্রকাশ্যে হত্যা করা হয়। এমন উদাহরণ বহু আছে। এবং মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয় এসব খবরগুলি। সম্প্রতি ছত্তিশগড়েও এমন কালাযাদু সন্দেহে এক পরিবারের পাঁচ সদস্যকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সেই হত্যার অভিযোগের ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করা হয়। এবার একই ঘটনা ঘটল তেলেঙ্গানার গ্রামে। জানা যায়, কমপক্ষে ছয়জন লোক ৪৫ বছর বয়সী ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁকে পুড়িয়ে হত্যা করে।

একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার দিন কালাযাদু করে সন্দেহে ওই মহিলাকে মারধর করা হয় এবং তাঁর গায়ে আগুন দেওয়া হয়। ঘটনার পর একটি পুলিশ দল অবিলম্বে গ্রামে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, এই দলটি একটি পরিবার ছিল। যাঁদের একজনের উপর ওই মহিলাটি কালাযাদু করেছিলেন বলে অভিযোগ এনেছিলেন তাঁরা। এরপরেই মহিলাকে আক্রমণ করেন তাঁরা। ইতিমধ্যেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, আরও তদন্ত চলছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ