ফরিদাবাদ বিস্ফোরক মামলায় বড় সাফল্য, গ্রেফতার মহিলা চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: অনন্তনাগের প্রাক্তন সরকারি চিকিৎসক আদিল আহমেদ রদরের লকার থেকে উদ্ধার হয়েছিল একটি AK-47 রাইফেল। তারপরেই ধৌজ গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকা ৩৫ বছর বয়সী চিকিৎসক ডাঃ মুজাম্মিল শাকিলকে গ্রেফতার করা হয়।   তাকে গ্রেফতার করা হয়। শুরু হয় তদন্ত। এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানে নেমে জম্মু ও কাশ্মীর পুলিশ হরিয়ানার ফরিদাবাদে ৩০০ কেজি শক্তিশালী বিস্ফোরক আরডিএক্স, একটি একে-৪৭ রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার করে। গ্রেফতার হওয়া কাশ্মীরি চিকিৎসকের সঙ্গে সন্ত্রাসবাদী যোগ পাওয়ার পরেই এই অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি হরিয়ানায় একটি গাড়ি (HR55 CH STE) থেকে একটি অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই গাড়িটি একজন মহিলা চিকিৎসকের। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। অবশেশে গ্রেফতার করা হল ওই মহিলা চিকিৎসককে।

ধৌজ গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে ৩৬০ কিলোগ্রাম বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধারের একদিন পর এই ঘটনা ঘটল। বাড়িটিতে থাকত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ৩৫ বছর বয়সী চিকিৎসক ডাঃ মুজাম্মিল শাকিল। সে আবার আল-ফালাহ মেডিক্যাল কলেজে শিক্ষকতা করত। মুজাম্মিল শাকিলের সঙ্গে যোগাযোগ চিল শাহীন নামে ওই মহিলা চিকিৎসকের। জৈশ-ই-মহম্মদ এবং আনসার গাজওয়াত-উল-হিন্দের সন্ত্রাসী মডিউল ধ্বংস মামলায় এটি অষ্টম গ্রেফতার। কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ জুড়ে এই ঘটনায় গ্রেফতার হওয়া ডাঃ শাহীন হল তৃতীয় চিকিৎসক। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিমানপথে শ্রীনগরে আনা হয়েছিল।

সোমবার পুলিশ জানিয়েছে, ফরিদাবাদের ফতেহপুর তাগা গ্রামে ডাঃ মুজ্জামিল শাকিলের ভাড়া করা দ্বিতীয় বাড়ি থেকে প্রায় ২,৫৬৩ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফরিদাবাদের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ) বরুণ দাহিয়ার মতে, ডাঃ শাকিল প্রায় আট মাস আগে ইমামের কাছ থেকে ফতেহপুর তাগা বাড়িটি ভাড়া নিয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে