চিকি‍ৎসকের পোশাক পরে এইমসের হোস্টেলে ঢুকে গয়না চুরি করে পাকড়াও মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : ডাক্তার সেজে হোস্টেল থেকে গয়না চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা এইমস হাসপাতাল হোস্টেলের। অভিযুক্ত মহিলার বয়স ৪৩ বছর।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত মহিলা গাজিয়াবাদের বাসিন্দা এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন। পাশাপাশি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, তিনি একটি বেসরকারি হাসপাতালে ল্যাব সহকারী হিসেবে কাজ করেছেন।

পুলিশের মতে, ৪৩ বছর বয়সী ওই মহিলা ডক্টর অ্যাপ্রন পরে এইমস ক্যাম্পাসে ঘুরে বেড়াত। তারপর নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে হোস্টেলের যের সব ঘরের দরজা খোলা থাকত সেই সব ঘরে যেতো।

সাউথ ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অঙ্কিত চৌহান বলেন, ২৭ মার্চ হাউজ খাস থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৫ নম্বর ধারার (চুরি) অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগ একজন ডাক্তার দায়ের করেছিলেন।

অভিযোগকারী তাঁর দুটি সোনার চেন, একটি সোনার ব্রেসলেট, একটি সোনার আংটি, এক জোড়া সোনার কানের দুল, নগদ ২০,০০০ টাকা এবং ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত চুরির কথা জানান পুলিশের কাছে। পুলিশ এইমস ক্যাম্পাসের ১০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে যে, ডক্টর অ্যাপ্রন পরিহিত এক মহিলাকে হোস্টেলের বিভিন্ন ঘরে প্রবেশের চেষ্টা করতে দেখা গিয়েছে।

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, পুলিশ মহিলার ব্যবহৃত স্কুটিটি শনাক্ত করে। গাড়ির রেজিস্ট্রেশনের তথ্যের ভিত্তিতে, পুলিশ গাজিয়াবাদের ব্রিজবিহারে মহিলার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিসিপি জানান, পুলিশ চুরি যাওয়া গয়না, নগদ ৪,৫০০ টাকা এবং স্কুটিটি উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের সময়, মহিলা স্বীকার করেছেন যে সে দামি গয়না পরতে ভালবাসে। অতীতেও একই রকম চুরির ঘটনা ঘটিয়েছে সে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন