বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলার চার বছরের শিশুসন্তানকে অপহরণ, যোগী রাজ্যে ভয়ানক ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! চার বছরের এক শিশুকে তার বাড়ির বাইরে থেকে অপহরণ করার অভিযোগে লখনউ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে হতবাক হয়ে গিয়েছে পুলিশ। জানা গিয়েছে চা বছরের শিশুর মা অভিযুক্ত ব্যক্তির দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে এই ঘটনা ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে সুধাকর সিং (২৪) নামে চিহ্নিত করা হয়েছে। তিনি উত্তর প্রদেশের অযোধ্যার একজন ফুল বিক্রেতা। তাকে লখনউ রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সম্পর্কে ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পূর্ব) হেমন্ত তিওয়ারি জানিয়েছে, “১২ অক্টোবর অমর কলোনি থানায় একটি পিসিআর কল আসে, যেখানে একটি শিশুর অপহরণের খবর পাওয়া যায়। শিশুটি তার বাড়ির বাইরে খেলছিল যখন অভিযুক্তরা তাকে তুলে নিয়ে যায়।” তদন্তের সময় জানা যায়, অপহৃত শিশুকন্যার মা প্রায় এক বছর ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুধাকর সিংয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনকি বিয়ে না করলে এবং সঙ্গে না থাকলে সন্তানকে অপহরণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল মহিলাকে।

ঘটনার দিন, শিশুটির বাবা, যিনি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি দুপুর ১টার দিকে তাঁদের বাড়ির কাছে অভিযুক্তকে দেখতে পান কিন্তু তিনি সেই সময়ে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ মহিলা তার স্বামীকে জানান যে তাদের ছেলে নিখোঁজ। সেই সময়ে মহিলার স্বামী সন্দেহ করেন সুধাকর সিং-ই তাঁদের ছেলেকে অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার আট ঘন্টার মধ্যে লখনউ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে যে সে শিশুটির মাকে বিয়ে করার জন্য ছেলেটিকে অপহরণ করেছিল।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়