আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হল স্যুটকেস, ভিতরে মহিলার দেহ, চাঞ্চল্য স্টেশন চত্বরে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হাড়হিম ঘটনা! বেঙ্গালুরুর রেলওয়ে ব্রিজের কাছে স্যুটকেস থেকে উদ্ধার হল মহিলার দেহ। সম্ভবত তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের কোনও সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করণের জন্য তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (২১ মে) বেঙ্গালুরুর পুরাতন চাঁদপুরা রেলওয়ে ব্রিজের কাছে। যেখানে একটি ছেঁড়া, নীল স্যুটকেসের ভিতর মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে। মহিলাটিকে অন্যত্র খুন করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু মৃতদেহের কাছে কোনও শনাক্তকরণের নথি না পাওয়ার কারণে পুলিশ তদন্ত জারি রেখেছে। বেঙ্গালুরু পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার সিকে বাবা জানিয়েছেন, “আমরা আমাদের তদন্ত শুরু করেছি। মনে হচ্ছে স্যুটকেসটি রেলওয়ের সম্পত্তি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। যদিও এই ধরনের ঘটনা সাধারণত রেলওয়ে পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে। স্যুটকেসে কেবল মৃতদেহ ছিল। কোনও পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি। মেয়েটির বয়স কমপক্ষে ১৮ বছর।” তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয়।

মার্চ মাসে একই রকমের একটি ঘটনা ঘটেছিল। যেখানে বেঙ্গালুরুর হুলিমাভুর একটি বাড়ি থেকে ৩২ বছর বয়সী গৌরী অনিল সাম্বেকার নামে এক মহিলার মৃতদেহ স্যুটকেসে ভর্তি অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর তাঁর স্বামী রাকেশ সাম্বেকারকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার বাবা-মাকে ফোন করে খুনের কথা স্বীকার করেছিলেন। মহারাষ্ট্রের বাসিন্দা এই দম্পতি দুই বছর আগে বিয়ে করেছিলেন এবং জানুয়ারিতে বেঙ্গালুরুতে চলে এসেছিলেন। রাকেশ একটি আইটি ফার্মে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন, আর গৌরী চাকরি খুঁজছিলেন। এই আবহে আবারও চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা সুটকেস ভর্তি মহিলার দেহ উদ্ধার ঘিরে পুরাতন চাঁদপুরা রেলওয়ে স্টেশনে চাঞ্চল্য দেখা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ