মহিলাকে গালিগালাজ-হেনস্তা, অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের

নিগৃহীতা মহিলাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়ডায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে (Uttar Pradesh Director General of Police ) নির্দেশ দিলেন জাতীয়  মহিলা কমিশনের চেয়ারপার্সন (National Commission for Women ) রেখা শর্মা। সেই সঙ্গে নিগৃহীতা মহিলাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ নিয়ে দ্রুত তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নয়ডার গ্র্যান্ড ওমাক্সে সোসাইটি নামে একটি আবাসনের সামনে আচমকাই স্যাঙাতদের নিয়ে চারাগাছ রোপন করতে থাকেন স্থানীয় বিজেপির কিষাণ মোর্চার নেতা শ্রীকান্ত ত্যাগী (Shrikant Tyagi)। ওই কাজে আপত্তি জানান আবাসনের এক মহিলা বাসিন্দা। সঙ্গে সঙ্গেই তাঁর উপরে চড়াও হন বিজেপি নেতা। গায়ে হাত তোলার পাশাপাশি ওই মহিলা ও তাঁর স্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। শ্রীকান্ত ত্যাগীর (Shrikant Tyagi) ওই কীর্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।  সমালোচনার ঝড় উঠতেই অভিযুক্ত নেতার সঙ্গে দুরত্ব তৈরি করে বিজেপির স্থানীয় নেতৃত্ব। শ্রীকান্ত ত্যাগীর (Shrikant Tyagi) সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে প্রথমে দাবিও করা হয়েছিল। কিন্তু বিজেপির একাধিক নেতার সঙ্গে অভিযুক্ত নেতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুখে কুলুপ আঁটেন পদ্ম শিবিরের নেতা।

সংবাদমাধ্যমে বিজেপি নেতার কীর্তির কথা জানতে পেরেই নড়েচড়ে বসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্ত শ্রীকান্ত ত্যাগীকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা