‘কাউকে ছাড় নয়..’, সাভারকরকে নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

শুক্রবার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার দায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুক্রবার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার দায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ভারতীয় রাজনীতিবিদ তথা স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যের জন্যে নিম্ন আদালতের সমনও স্থগিত করেছে সুপ্রিমকোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের একটি বেঞ্চ কংগ্রেস নেতাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মহারাষ্ট্রে বিনায়ক দামোদর সাভারকরকে পুজো করা হয়। তাই স্বতন্ত্র বীরের বিরুদ্ধে কারো অবমাননাকর মন্তব্য কিছুতেই মেনে নেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিন আদালত বলেছে, ‘রাহুল গান্ধি যদি নিজের দাবিতে অটল থাকেন, তাহলে তাঁকে চরম পরিণতি ভোগ করতে হবে। দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনও বক্তব্য আমরা বরদাস্ত করব না। আপনি কি জানেন, মহাত্মা গান্ধিও কয়েকটি চিঠিপত্রে নিজেকে ‘ব্রিটিশদের অনুগত দাস’ বলেছিলেন? তাই যাঁরা আমাদের স্বাধীনতা দিয়েছে, তাঁদের সঙ্গে বিরূপ আচরণ করাকে আদালত মেনে নেবে না। সাভারকার সম্পর্কে রাহুল গান্ধির মন্তব্য দায়িত্বজ্ঞানহীনের পরিচয় দেয়। তবে রাহুল গান্ধির মন্তব্যকে আদালত স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করবে আদালত।’

রাহুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (IPC) 153A এবং 505 ধারায় মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পাণ্ডা। তবে আজ রাহুল গান্ধির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম স্থগিত করেছে সুপ্রিমকোর্ট। ঘটনাটি ২০২২ সালের নভেম্বরে ঘটেছিল। যখন মহারাষ্ট্রের আকোলায় ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল গান্ধি সাভারকরকে ‘ব্রিটিশদের দাস’ বলেছিলেন। এবং তিনি ব্রিটিশদের কাছ থেকে পেনশন নিতেন বলে দাবি করেছিলেন। এরপরেই আইনজীবী রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কর্রেছিল। তাঁর দাবি ছিল যে, রাহুল গান্ধি ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছেন।

যাই হোক, আজ আদালতে শুনানির সময় গড়হাজির ছিলেন রাহুল গান্ধি। কারণ তিনি এই মূহুর্তে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় রয়েছেন। মঙ্গলবার পহেলগাঁওতে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ২৬ পর্যটকের। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাহুল গান্ধি। এই হামলায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার-এর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। জড়িত পাঁচ বন্দুকধারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজ চলছে। ভারত এই হামলার জবাবে প্রাথমিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ভিসা স্থগিতকরণ এবং সিন্ধু পানি চুক্তি। অন্যদিকে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সিমলা চুক্তি স্থগিত করে প্রতিক্রিয়া জানিয়েছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের