পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কেরলের নৌসেনা আকাদেমিতে কাজ করছিলেন বাংলাদেশের ব্যক্তি। সহকর্মীরা  কেউ বুঝতেই পারেননি তাঁর সঙ্গে যিনি কাজ করছেন তিনি আসলে ভারতীয় নন। কেরালার অত্যন্ত সংবেদনশীল এজিমালা নৌসেনা আকাদেমিতে ভারতীয় নাগরিক হিসেবে ভুয়া নথিপত্র ব্যবহার করে কাজ করার সময় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার নিয়ে বাড়ছে উদ্বেগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি ব্যক্তির নাম  বিপ্লব সোরেন (৩২)। তিনি নিজের বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি গোপন রেখে নেভাল একাডেমির লন্ড্রি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছিলেন।  প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে,  বিপ্লব সোরেন বৈধ নথিপত্র ছাড়াই ভারতে বসবাস করছিলেন।  সূত্রের খবর, সম্প্রতি নৌ-বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশি ব্যক্তির আচরণে সন্দেহ করতে শুরু করেন এবং তাকে পর্যবেক্ষণে রাখেন। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: ৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

তল্লাশির সময় তার মোবাইল ফোনে এমন কিছু নথিপত্র ও তথ্য পাওয়া যায় যেখান থেকে ইঙ্গিত মেলে যে তিনি একজন বাংলাদেশি নাগরিক। নৌ-বাহিনীর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ  শেষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, কীভাবে একজন বিদেশি নাগরিক ভুয়ো পরিচয় ব্যবহার করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক বছর ধরে কাজ করলেন? তাঁর পরিচয়পত্র কে তৈরি করে দিয়েছিল, কীভাবে তিনি চাকরি পেলেন এবং নিয়োগের সময় তাঁর নথিপত্র কীভাবে যাচাই করা হয়েছিল। এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নজরে আরও একটি বিষয় রয়েছে তা হল নৌসেনা আকাদেমিতে কাজ করার সময় বিপ্লব সরেন কোনও সংবেদনশীল তথ্য পেয়েছিলেন কি না। তাঁর সঙ্গে অন্য কেউ যুক্ত  কিনা, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। 

 

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮