পাঁচ শতাধিক কর্মচারিকে ছাঁটাইয়ের নোটিশ ধরাল Yes Bank

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: খরচ কমানোর অজুহাতে পাঁচ শতাধিক কর্মচারিকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়েছে বেসরকারি ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ভবিষ্যতে আরও বেশ কয়েকশো কর্মচারি কাজ হারাতে চলেছেন বলেও ইঙ্গিত মিলেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘তুঘলকি’ বলে আখ্যা দিয়েছেন বরখাস্ত হওয়া কর্মচারিরা।

ইয়েস ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন, গত এক বছরে কর্মচারিদের বেতন ও অন্যান্য সুবিধামূলক খরচ প্রায় ১২ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ অর্থ বর্ষে যেখানে এই খাতে তিন হাজার ৩৬৩ কোটি টাকা খরচ হয়েছিল, তা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয়েছে ৩,৭৭৪ কোটি টাকা। তাই ব্যাঙ্ক চালানোর ক্ষেত্রে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ব্যাঙ্ককেই ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হচ্ছে। ফলে এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে যারা দায়িত্ব সামলাচ্ছিলেন তাঁদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মচারিদের বেতন ও অন্যান্য খরচ কমিয়ে পরিকাঠামোর পিছনে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে পাঁচ শতাধিক কর্মচারিকে ছাঁটাই করা হয়েছে তাঁদের এককালীন তিন মাসের বেতনের সমপরিমাণ টাকা আর্থিক ক্ষতিপূরন হিসাবে দেওয়া হয়েছে। তবে আচমকা কর্মচারিদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ব্যাঙ্কের শেয়ারদরের উপরে পড়েছে। মঙ্গলবার যেখানে ইয়েস ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৪ টাকা ০২ পয়সা তা বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সায়।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়