Maharashtra Crisis: মহারাষ্ট্রে নয়া সরকার ‘ইডি সরকার’, এ কী বললেন ফড়নবিস!

উপমুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে সভায় উপস্থিত বিধায়করা হতচকিত হয়ে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি সরকারকে (MVA Government)  উ‍ৎখাতের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ভূমিকা রয়েছে বলে বার বার অভিযোগ তুলেছেন বিরোধীরা। সোমবার আস্থা ভোট (Trust Vote) নিয়ে বিধানসভায় আলোচনার সময় উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) দেবেন্দ্র ফড়নবিসের (Devendra Fadnavis) এ নিয়ে যা বলেছেন, তা শুনে কার্যত হকচকিয়ে যান উপস্থিত বিধায়করা।

এদিন আস্থা ভোটের সময়ে উপমুখ্যমন্ত্রী ফড়নবিস (Devendra Fadnavis) বলেন, ‘রাজ্যে নতুন যে সরকার গঠন হয়েছে তাকে কটাক্ষ করে অনেকেই বলছেন, এটা ইডি সরকার (ED Government)। হ্যাঁ আমিও বলছি, এটা ইডি সরকার (ED Government)।’ উপমুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে সভায় উপস্থিত বিধায়করা যখন একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছেন তখনই ইডি’র বিষয়টি খোলসা করে ফড়নবিস (Devendra Fadnavis) বলেন, ‘এখানে ‘ই’ (E) মানে একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং ‘ডি’ (D) মানে দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)।’ এই কথা শুনেই শিবসেনার (Shiv Sena) বাগী ও বিজেপি বিধায়করা (BJP Mla’s) হাসিতে ফেটে পড়েন।

এদিন আস্থা ভোট নিয়ে আলোচনা শুরু হতেই কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবিরে থাকা বিধায়করা ‘ইডি, ইডি বলে চি‍ৎকার করতে থাকেন।’ বিরোধী বিধায়করা অভিযোগ করেন, শিবসেনার যে বিধায়করা বিদ্রোহ করেছেন তাঁদের অনেকের বিরুদ্ধে কেন্দ্রীয় আর্থিক সংস্থা তদন্ত করছে। সেই তদন্তের হাত থেকে বাঁচতেই বিজেপির শরণাপন্ন হয়েছে।

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার