উত্তর প্রদেশে সকল স্কুল-কলেজে বাধ্যতামূলক করা হল ‘বন্দেমাতরম’

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হবে। সোমবার এই ঘোষণা করেছেন যোগী। গোরক্ষপুরে একতা যাত্রাএবং বন্দে মাতরম গণগান অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আমরা উত্তর প্রদেশের প্রতিটি স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই স্তোত্র গাওয়া বাধ্যতামূলক করব।” আদিত্যনাথ সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেন।

১৫০ বছর পূর্তি হল বন্দেমাতরম গানের। ভারতের জাতীয় স্তোত্র এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী স্মরণসভার উদ্বোধন করেছেন। তিনি ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন। এই কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী স্মরণসভার আনুষ্ঠানিক সূচনা করল।

গত অক্টোবর মাসে, প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন বন্দে মাতরম‘-এর ১৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দৃষ্টিভঙ্গী শেয়ার করার জন্য। ১৮৭৫ সালের ৭ নভেম্বর অক্ষয় নবমী উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লিখেছিলেন। গানটি প্রথম সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন‘-এ প্রকাশিত আনন্দমঠ‘- উপন্যাসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। এই গানটি স্বাধীনতা আন্দোলনের সময় একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রত্যেক বিপ্লবীর কাছে মন্ত্র হয়ে উঠেছিল বন্দেমাতরম গান। ১৯০৯ সালে ঋষি অরবিন্দ (অরবিন্দ ঘোষ নামে তখন পরিচিত) Mother, I bow to thee! শিরোনামে বন্দেমাতরম স্তোত্রটির ইংরেজি অনুবাদ করেন। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি, ভারতের গণপরিষদ এটিকে জাতীয় গান হিসেবে গ্রহণ করে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন যে এটিকে জাতীয় সংগীত জন গণ মন‘-এর মতোই সম্মান প্রদর্শন করা হবে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের