দিল্লির ব্রিজপুরিতে তুচ্ছ বিবাদের জেরে যুবককে ছুরিকাঘাত প্রতিবেশীর

আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাদের জেরে দিল্লির ব্রিজপুরিতে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আইসিইউ’তে ভর্তি রয়েছেন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম রাহুল। ২০ বছর বয়স তাঁর। উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা। শুক্রবার রাত ১০টা নাগাদ রাহুল তাঁর তুতো ভাই সোনুর সঙ্গে আইসক্রিম কেনার জন্য শিববান স্কুলের কাছে গিয়েছিলেন। সেখানে মহম্মদ জাইদ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপর আচমকা জাইদ ছুরি নিয়ে রাহুলের তলপেটে বসিয়ে দেয়। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি দিল্লির জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করেন। ছুরিকাঘাতের ফলে জখম হয়েছেন রাহুলের তুতো ভাই সোনুও।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুজনের মধ্যে কিছুটা ইগোর লড়াই ছিল। জাইদ তার বাবার সঙ্গে ছুতোরমিস্ত্রির কাজ করেন, আর রাহুলের বাবার মিষ্টির দোকান রয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। জাইদের বিরুদ্ধে দয়ালপুর থানায় ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারা এবং ৩২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা