গুজরাতের বালসাডে চলন্ত হামসফর এক্সপ্রেসে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড চলন্ত ট্রেনে। শনিবার দুপুরে গুজরাতের বালসাড স্টেশনের কাছে আচমকাই হামসফর এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। ইতিমধ্যেই ট্রেনের একাধিক কামরা থেকে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে ওই আগুন লাগল তার কারণ জানা যায়নি।

বালসাডের পুলিশ সুপার করণরাজ বাঘেলা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের মধ্যে চলাচলকারী হামসফর এক্সপ্রেস এদিন দুপুরে বালসাড স্টেশনে পৌঁছয়। দুপুর দুটো নাগাদ বালসাড স্টেশন ছাড়ার পরেই ট্রেনের পাওয়ার ভ্যান থেকে আগুন ও ধোঁয়া ছড়ায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বি-১ কামরায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। আগুন যাতে বিধ্বংসী আকার না নিতে পারে, তার জন্য ট্রেনটিকে সঙ্গে সঙ্গেই থামিয়ে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা।  যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বালসাডের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে মনে করা হচ্ছে, সম্ভবত শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে চলন্ত হামসফর এক্সপ্রেসে আগুন লাগার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি