সর কাঠি দিয়ে বানালেন ১.৭ ইঞ্চির দুর্গা প্রতিমা, বাঁকুড়ার গৃহবধূর শিল্পকর্ম অবাক করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে এখন সাজো সাজো রব। কারণ মা আসছেন। দেবীপক্ষের সূচনার মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তে চলেছে জোর কদমে ঠাকুর গড়ার প্রস্তুতি। মায়ের আসার আগেই সংসারের কাজ সামলে অভিনব উপায়ে দুর্গা ঠাকুর নির্মাণ করে চমক দিলেন বাঁকুড়ার গৃহবধু অর্পিতা সরকার। মাটির দুর্গা নয় সর কাঠি দিয়ে বানিয়েছেন মায়ের মূর্তি। তাও আবার বড় নয় ১.৭ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। অর্পিতা নিখুঁত হাতে সর কাঠির তৈরি দুর্গা সকলের নজর কেড়েছে।

অর্পিতা সরকার শুধু দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেননি সেই সঙ্গেই এক চালার মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকেও সাজিয়ে তুলেছেন। একচালার মধ্যেই বানিয়েছেন মায়ের গোটা সংসারকে। সবটাই করেছেন সর কাঠির ব্যবহার করে। বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতার রয়েছে দুই সন্তান, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে ভরা সংসার। মন দিয়ে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময়ে বেশ কিছু হাতের কাজ সারেন। তবে এটাই প্রথম নয়, গত ১০ বছর ধরে নানা জিনিস দিয়ে দুর্গাপুজোর আগে এই ধরণের দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন।

অর্পিতা সরকার জানিয়েছেন এই ধরণের মূর্তি তৈরির জন্য তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের চেষ্টাতেই করছেন এই কাজ। সর কাঠির দুর্গা বানানোর আগে তিনি তেজ পাতা, ভুট্টার খোসা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন বলে জানিয়েছেন। সন্তানদের পরীক্ষার জন্য চলতি বছরে সেইভাবে কোনও প্ল্যান ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। তবে মানুষের নতুন কিছু দেখার ইচ্ছাকে প্রাধান্য দিতেই এই নির্মাণ বলে জানান গৃহবধূ। সংসারের কাজের বাইরে ভিন্ন স্বাদের এই কাজকে উৎসাহ জোগান অর্পিতার শ্বশুরবাড়ির সদস্যরা। অর্পিতার শাশুড়ি টুলু সরকার বলেছেন তিনি তাঁর বৌমার জন্য গর্ববোধ করেন এবং পরিবারের প্রত্যেকেই তাঁকে উৎসাহিত করে নতুন কিছু করার।

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট