পুজোতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিলেও , পরিবারের সদস্যদের সময় দেবেন জন

পুজোতেই সিনেমাহলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'গোলন্দাজ'। দেব, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা, অনির্বানদের সঙ্গে কাজ করেছেন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাবছর চূড়ান্ত ব্যস্ততা। কাজের চাপে দম ফেলার সময় নেই। শো, সিনেমার কাজ, ধারাবাহিক, নানা অনুষ্ঠান, কিন্তু পুজোর কটাদিন আনন্দে ও একটু হাল্কা মুডে কাটাতে চান প্রত্যেক তারকাই। কেউ কেউ আবার পুজোতেই বাইরে চলে যান বেড়াতে মুড ফ্রেশের জন্য। কিন্তু বেশিরভাগ তারকার পছন্দ কলকাতাই। কারণ বাঙালি তো, তাই অনেক তারকার পছন্দ কলকাতাই। তাই পুজোর এই চারটে দিন কাজের মাঝেও হুল্লোড় ও আনন্দের সঙ্গেই কাটাতে ভালোবাসেন সকল তারকাই। আর জনের পুজোতে কলকাতাতেই থাকা চাই। পুজোর পর বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ। ‘নজর’, ‘নাগলীলা’, ‘রিমলি’ ধারাবাহিকে মূল চরিত্রে থাকা জন ওরফে সৌর্য ভট্টাচার্যের আপাতত দম ফেলার সময় ছিল না। কারণ বড়পর্দায় ‘গোলন্দাজ’ সিনেমা দিয়ে ডেবিউ করেছেন। আর তাতে বিনোদের চরিত্রে তাক লাগিয়েছেন জন। এছাড়াও পুজোতেই দুটি হিট গান উপহার দিয়েছেন নিজের ফ্যানেদের জন্য। ‘কন্যা’ ও ‘এলো রে দুগগা এলো রে’।

ফোনের ওপার থেকেই এই মুহূর্তের সাংবাদিককে সাক্ষাৎকারে জন নিজের পুজো প্ল্যানের কথা শোনালেন। ‘সত্যি বলছি পুজোর কোনও লিখিত প্ল্যান নেই বা থাকে না। কলকাতাতেই থাকি আচমকাই সব ঠিক হয়ে যায়। আর এই কয়েকদিন যা চাপ গেল। আজ সারাফিন বিশ্রাম করলাম। বাড়িতে বাবা-মা, ভাই-বোন আরও যারা রয়েছে তাদের সঙ্গে একটু সময় কাটালাম। এতদিন ঠিক করে সময় পাচ্ছিলাম না। এরপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। এইভাবেই কাটবে। গানগুলো শেয়ার করব। পুজোতে কলকাতাতেই থাকি বাইরে যায়নি, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। পুজোর পর বাইরে যাব।’

পুজোতেই সিনেমাহলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘গোলন্দাজ’। দেব, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা, অনির্বানদের সঙ্গে কাজ করেছেন জন। সঙ্গে সিনেমাহলে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। সেই প্রসঙ্গে জন জানিয়েছেন, ‘আমাদের এটাই লক্ষ্য ছিল বাঙালি সিনেমা প্রেমীদের ফের পেক্ষাগৃহের দিকে নিয়ে আসা। আর আশা করি এই মুভিটা সেটাই করবে, করতে পারে এটাই বলার।’

 

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত