বিজয় দশমীতে মিষ্টিমুখ করতে বাড়িতেই বানান ছানার জিলিপি

বাড়িতেই বানান বিজয়া দশমীর মিষ্টি। আজ জানাবো ছানার জিলিপি রাঁধার কৌশল। কীভাবে বাড়িতেই তুলতুলে ছানার জিলিপি বানাতে পারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। যদিও এখন মহালয়া থেকেই পুজো একপ্রকার শুরু হয়ে যায়। যাই হোক, পুজোর এ কটা দিন বাড়ির খাবার মানা, বেশিরভাগ মানুষই ঠাকুর দেখতে গিয়ে রেস্তোরা, দোকান গুলি তে ভিড় জমান। তবে বাড়িতেও অনেক সাবেকিয়ানা বাঙালি রাঁধেন। আর পুজো শুরু হতে হতেই যেন শেষ হয়ে যায়। বিশেষ করে, বিজয়া দশমীতে সকলের চোখ যেন ভিজে যায় জলে। তবুও মাকে বিদায় জানাতে হয়, এরপর শুরু হয় আগামী বছরের পুজোর প্রতীক্ষা। যাই হোক, বিজয়া দশমীর দিন মানেই মিষ্টি মুখ। একদিকে যেমন মাকে বিদায় জানানোর দুঃখ, তেমনি আছে আগামী বছর পুজো আসার অপেক্ষা। তাই মিষ্টি মুখেই ভক্তরা বিদায় জানায় মাকে। তবে এবার আর বাইরে থেকে কিনে নয়, বাড়িতেই বানান বিজয়া দশমীর মিষ্টি। আজ জানাবো ছানার জিলিপি রাঁধার কৌশল। কীভাবে বাড়িতেই তুলতুলে ছানার জিলিপি বানাতে পারবেন, আবার খুব সহজেই, জেনে নিন রেসিপি।

উপকরণ

ছানা ১ কাপ
গুঁড়ো দুধ ১/৩ কাপ
ময়দা ১/৪ কাপ
বেটিং পাউডার ১/৪ চা চামচ
চিনি ২ কাপ
এলাচ ২ টো
সাদা তেল ১ কাপ
ঘি ২ টেবিল চামচ
খোয়া ক্ষীর ১ টেবিল চামচ

প্রনালী

প্রথমে জল ঝড়িয়ে নিয়ে খুব ভাল করে মেখে নিন। এরপর ছানাতে গুঁড়ো দুধ, ময়দা এবং বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ভাল করে মেখে নি। এরপর এক চামচ ঘি ছানাতে মিশিয়ে ভালো করে মেখে মিনিট দশেক ঢেকে রেখে দিন। তারপর ছানা থেকে লিচি কেটে লম্বা করে লেজের মতো করে নিন। এরপর ওটিকে ঘুরিয়ে জিলাপির আকার দিয়ে দিন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে কম আঁচূ জিলিপিগুলি ভেজে নিন। আরো একটি পড়াতে চিনি ও তার দ্বিগুণ জল দিয়ে রস বানিয়ে নিন। এরপর রসের মধ্যে এলাচ থেঁতো করে দিয়ে দিন। রস তৈরি হয়ে এলে ভেজে রাখা জিলিপি রসের মধ্যে দিয়ে দিন এবং একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তারপরে নামিয়ে ঠান্ডা করে পরিবেশ করুন।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন