সতীপিঠে প্রথাভঙ্গ! ভোর রাতে জাগানো হবে দেবী বর্গভীমা’কে

Share:

নিজস্ব প্রতিনিধি : একান্ন সতীপীঠের একপীঠ হল তমলুকের দেবী বর্গভীমা। কথিত আছে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের খন্ডিত দেবী সতীর বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। তবে এবার সতীপিঠে প্রথাভঙ্গ !দুর্গা পুজোতে নির্ঘণ্টের পরিবর্তন, সতীপিঠে প্রথা ভঙ্গ করে ভোর রাতে জাগানো হবে দেবী বর্গভীমা’কে, ঘুম থেকে তুলে শুরু হবে পুজো, পুজো দেখতে ভক্তদের রাত থেকে মন্দিরে আসতে হবে। প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে। কারণ ভোর রাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি।

সাত সকালে সন্ধিপুজো, তার জেরেই এই প্রথা ভঙ্গ। তমলুকের ৫১ পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মন্দির।সারা বছরই দেবী উগ্র তারা রূপে পূজিত হন। তবে দুর্গাপুজোর চারদিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পুজো করা হয়। এই চারদিন সাধারণত সকাল ৬ টায় মন্দির খোলা হয়। কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোররাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয় দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে সেই কারণে সারারাত খোলা থাকবে মন্দিরের প্রধান গেট।

ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ী থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ীর তরোয়াল, অধিবাস সামগ্রী এবং তিনটি পাঁঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ীর দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো।

এই নিয়ে বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গা পুজোর কটা দিন রাত্রি সাড়ে আটটার মধ্যে ভোগ নিবেদন করা হবে। তারপরই মাকে বিশ্রাম দেওয়া হবে। ভোররাতে মায়ের ঘুম ভাঙ্গিয়ে স্নান করিয়ে রাজ বেশে সাজানো হবে। তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে।

এদিকে মন্দির কমিটির সম্পাদক শিবাজী অধিকারী জানিয়েছেন, এবারে দুর্গাপুজোর নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আগেভাগেই মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩