পুজোয় হেঁশেলে থাকুক বাসন্তী পোলাও ও চিকেন কষা! কব্জি ডুবিয়ে খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর গন্ধে মো মো করছে গোটা পাড়া। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হল। ঘরের বাইরে দাঁড়িয়ে উমা..। প্রত্যেক বছর কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসে উমা। এইসময় একটু ভাল মন্দ না হলে কী চলে ?  ভোজনরসিক বাঙালিদের জন্য পাতে থাকা চাই ঐতিহ্যের পোলাও আর একটু মুরগির মাংসের ছোঁয়া। আর তাতেই পুজো জমে ক্ষীর। পোলাওয়ের স্বাদ যেন বাঙালি কাছে অমৃত। তাই পুজোর একদিন পোলাও হবে না ? বাসন্তী পোলাও এর সঙ্গে চিকেন কষা ব্যস পাতে আর কি চাই ! জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : পোলাও এর জন্যে :  ৩ কাপ গোবিন্দ ভোগ চাল, পরিমাণ মত ঘি, জায় গোটা গরম মশলা, আদা বাটা, মৌরি বাটা, গরম মসলা গুঁড়ো, কাজু- কিসমিস, চিনি, স্বাদ অনুযায়ী লবন, তেজ পাতা, ২ ফোঁটা ইয়েলো ফুড কালার

চিকেন কষার জন্য :  ৫০০ গ্রাম মুরগির মাংস, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মসলা বাটা, টক দই, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, প্রয়োজন মতো সর্ষের তেল,স্বাদমতো লবন, চিনি ও তেজপাতা

প্রণালী : পোলাও :

পোলাও বানানোর জন্যে চাল গুলো কে ধুয়ে অন্তত ১০মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এইবার জল ঝরিয়ে চাল গুলো কে একটি শুকনো পাত্র তে নিয়ে নিতে হবে। ওর মধ্যে আদা বাটা,মৌরি বাটা,গরম মসলার গুঁড়ো, ইয়েলো ফুড কালার আর লবন মিক্স করে নিতে হবে।

এইবার ডেকচি তে পরিমাণ মত জল বসিয়ে দিন। ভাল করে জল ফুটিয়ে নিন। ততক্ষণে একটি প্যানে ঘি গরম করে ওতে তেজ পাতা গোটা গরম মসলা আর কাজু কিশমিশ দিতে হবে। এইবার চাল গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

চাল গুলো ভাজা ভাজা হয়ে এলে এবার ডেকচি তে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে, সঙ্গে একটু চিনিও দিয়ে দিন। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে চাল গুলো কে ফোটাতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলেই তৈরী হয়ে যাবে বাসন্তী পোলাও। উপরে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

চিকেন কষা :

চিকেন কষা বানানোর জন্যে প্রথমে মাংস গুলোকে ভাল করে ধুয়ে নিন। এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই, লবন, চিনি, গরম মসলা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে ১ ঘন্টা অথবা ৪০ মিনিটের জন্যে।

এবার একটি পরিস্কার প্যানে তেল গরম করে নিন। ওর মধ্যে তেজ পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। এইবার চিকেন গুলো কে ভালো করে কষিয়ে নিলেই তৈরী হয়ে যাবে চিকেন কষা। এক্ষেত্রে জলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এইবার প্লেটে গরম গরম বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা পরিবেশন করুন।

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল