উন্মদনার নয়, ‘মানুষ বাঁচানো’র পুজোয় মেতে কালীতলা কালচারাল

থিমের নাম 'একুশে উত্তরণ' অর্থাৎ ধ্যান বা মেডিটেশন। ধ্যান যেমন একদিকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের মতে, পৃথিবীর সমস্ত অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গা। আর তাই যখনই আমাদের আশপাশে অশুভ শক্তি মাথাচাড়া দেয় আমরা দুর্গাকে স্মরণ করি। অন্যথা নয় করোনাকালেও। দেবী দুর্গার আরাধনাতেই কোভিডের বিনাশ ঘটবে, এমনটাও বিশ্বাস রয়েছে সকলের। সেই লক্ষ্যেই এবছর দুর্গাপুজোর আয়োজন। যেন সেই ভাবনাকেই এবার থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে সোদপুরের কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশন।

এবারের পুজো আড়ম্বরের নয়, উন্মাদনার নয়, বরং মানুষ বাঁচানোর। এটাই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এই পুজোয়। থিমের নাম ‘একুশে উত্তরণ’ অর্থাৎ ধ্যান বা মেডিটেশন। ধ্যান যেমন একদিকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি দেয়, তেমনই মন অনেক শান্ত করে তোলে। আর একটু বেঁচে থাকা আশা জোগায় যে কোনও প্রতিকূল সময়ে। কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পঙ্কজ পাল ও শুভঙ্কর দে। তাঁরা জানালেন, এবছর এই বিশেষ থিমের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়াই প্রধান লক্ষ্য।

যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে জানান, মণ্ডপসজ্জায় রয়েছে শিল্পী গিরীশ ঘোষ। প্রতিমা গড়ে তুলছেন শিল্পী সুরজিৎ বালা। এই মুহূর্তে প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি জানান, এবছর অল্প বাজেটেই পুরো পুজোটা সারার পরিকল্পনা করা হয়েছে। প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও গতবছর থেকে তা স্থগিত রয়েছে। তবে গতবছর অষ্টমীর দিন বাড়ি বাড়ি গিয়ে উদ্যোক্তারা মালসা ভোগ দিয়ে এসেছিলেন। এবারও সেই পরিকল্পনাই নেওয়া হচ্ছে। ছোট করে ধুনুচি নাচ, মহিলাদের জন্য শঙ্খধ্বনি, মোমবাতি প্রতিযোগিতার আয়োজন করা হবে এবারও।

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

বিরুষ্কার দেখানো পথে হাঁটলেন ভিকি-ক্যাটরিনা, ছেলের ছবি তুলতে নিষেধ পাপারাজ্জিদের

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা ও যৌন অপরাধ দমনে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন