নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার আগে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে নিয়ে এসেছিল। নির্বাচনী প্রচারে বিজেপি নেতা–মন্ত্রীরা বারবার বলেছিলেন, ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এই রাজ্য থেকে তাড়ানো হবে। এবার সেই কাজ শুরু হয়ে গেল। রাজ্যে পালাবদল হতেই প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একদিন আগেই ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল জেলাশাসকদের। রাজ্যের সমস্ত জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়েছিল স্বরাষ্ট্র দফতর। এবার নবান্নের কড়া নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পাঠানো হল লালগোলার নতুন হোল্ডিং সেন্টারে।

এদিকে প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের কাছে ভারতে থাকার কোনও বৈধ নথিপত্র মেলেনি। ধৃত তিনজনের নাম মহম্মদ সেলিম, মহম্মদ রুবেল এবং শরিফুল ইসলাম। নবান্নের নয়া গাইডলাইন মেনে আইনি প্রক্রিয়ার পর তাদের ঠাঁই হয়েছে লালগোলার বিশেষ হোল্ডিং সেন্টারে। ডিটেক্ট–ডিলিট–ডিপোর্ট ফর্মুলাতেই কাজ শুরু হয়ে গেল। গতকাল যে নির্দেশিকা পাঠানো হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বা মায়ানমার থেকে যে সব নাগরিক বা রোহিঙ্গারা বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে ঢুকেছে এবং যাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা চলছে, তাদের চিহ্নিত করে আদালতে তোলার পর সরাসরি সরকারি ‘হোল্ডিং সেন্টারে’ রাখতে হবে।

অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কাউকে চিহ্নিত করা গেলেই তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ওই হোল্ডিং সেন্টারে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, কেন্দ্রের আইন এবার রাজ্যে বলবৎ করা হবে এবং অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। সেই মতোই এবার কাজ শুরু হয়ে গেল। লালগোলায় ‘হোল্ডিং সেন্টার’ প্রস্তুত করা হয়েছে। আর সেখানে রানিতলা থেকে ধরা পড়া তিন বাংলাদেশিকে এনে রাখা হয়েছে। বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে এই অনুপ্রবেশকারীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এখন দেখার কবে তাদের বাংলাদেশ পাঠানো হয়।

এছাড়া পশ্চিমবঙ্গে নতুন জমানায় অনুপ্রবেশ ঠেকাতে এবং অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠাতে কেন্দ্র এবং রাজ্যের সুর এখন মিলেছে। মুর্শিদাবাদের এই ঘটনা তারই প্রমাণ। যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে এসেছেন, তাঁদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রাজ্যে সংশোধনাগার থেকে যেসব অনুপ্রবেশকারী ছাড়া পাবে তাদেরকেও এই হোল্ডিং সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্ন থেকে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়