এই মুহূর্তে




মহাষষ্ঠীতে পাতে পড়ুক ম্যাঙ্গালোরের বিখ্যাত ‘চিকেন সুক্কা’

নিজস্ব প্রতিনিধি : আজ হল মহাষষ্ঠী। বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এই দুর্গাপুজো। এইসময় ভাল মন্দের থেকে মুখ ফিরিয়ে থাকাও যায় না। তবে যে সে পদ নয় যদি তা হয় চিকেন, তবে তো জিভে জল ধরে রাখা যায় না। চিকেন কষা নয়, ঝোল ও নয় বানিয়ে ফেলুন দেখি ম্যাঙ্গালোরের বিখ্যাত চিকেন সুক্কা। এই স্বাদ যে অনবদ্য। মশলাদার এই পদ একবার চেখে দেখবেন নাকি ? তাহলে জেনেই নিন রেসিপি। আর চটজলদি বানিয়ে ফেলুন।

উপকরণ : মশলার জন্য : নারকেল কোরা, স্টার অ্যানিস, ছোট এলাচ, বড় এলাচ, গোল মরিচ, মেথি দানা, গোটা জিরা, গোটা ধনে, তেজপাতা, দারচিনি, স্বাদ অনুযায়ী লবন, শুকনো লঙ্কা, আদা (খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কাটা), রসুন কোয়া, সাদা তেল ,ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, তেঁতুলের পাল্প অথবা ভিনিগার

ম্যারিনেশনের জন্য : চিকেন- ৭০০ গ্রাম(ছোট ছোট টুকরো),স্বাদ অনুযায়ী লবন, সাদা তেল, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, হিং (এক চিমটি)

চিকেন সুক্কার জন্য : সাদা তেল, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, ম্যারিনেট করা চিকেন, পেঁয়াজ(ঝিরিঝিরি করে কাটা), জল, প্রস্তুত করা মশলা, স্বাদ অনুযায়ী লবন, চিনি, ধনেপাতা কুচি

প্রণালী : প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে।একটি পাত্রে চিকেন, নুন, সাদা তেল, কাঁচা লঙ্কা বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং হিং নিয়ে খুব ভালো করে মেখে নিন। এইভাবে আধ ঘণ্টা মতো ম্যারিনেট করতে হবে।

এবার মশলাটা তৈরি করে ফেলুন। একটি পাত্রে নারকেল কোরা দিয়ে সেটি মাঝারি আঁচে রোস্ট করতে থাকুন। নারকেল কোরার রং সোনালি করতে হবে, তবে খেয়াল রাখুন সেটি বাদামি যেন না হয়ে যায়।

এবার রোস্টেড নারকেল কোরা একটি ঠান্ডা পাত্রে রেখে দিন। একই প্যানে স্টার অ্যানিস, ছোট ও বড় এলাচ, গোল মরিচ, মেথি, জিরা, ধনে, তেজপাতা, দারচিনি এবং অল্প লবন দিয়ে মাঝারি আঁচে শুকনো কড়াইয়ে ভেজে নিন। যে পাত্রে নারকেল কোরা রোস্ট রেখেছেন তাতেই এই রোস্ট করা মশলা রেখে দিন।

আরও পড়ুন : পুজোর মাঝে এই দু্র্দান্ত রেসিপি জিভে এনে দেবে জল, দেখে নিন

এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ যেন বাদামি না হয়ে যায়।একটি গ্রাইন্ডারে রোস্ট করা নারকেল কোরা, রোস্টেড মশলা, ভাজা পেঁয়াজ, গোটা দেগি মির্চ, আদা, রসুন, তেঁতুলের পাল্প অথবা সামান্য ভিনিগার নিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিন।

এবার স্যুপের পালা। কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট ও বড় এলাচ ফোঁড়ন দিন। সুগন্ধ বের হলে তাতে ম্যারিনেট করা চিকেন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজুন। এর মধ্যে জল দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে মিনিট ১৫ চিকেনগুলো সিদ্ধ করে নিন। প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন।চিকেন ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে সেগুলি এক এক করে আলাদা একটি পাত্রে তুলে রাখুন।

এবার চিকেন স্টকের মধ্যে দুই চামচ প্রস্তুত করা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে, মাঝারি আঁচে ভালোমতো ফুটিয়ে নিন। স্যুপটিতে লবন লাগবে কিনা দেখে নেবেন। প্রয়োজনমতো লবন ও চিনি দিতে পারেন। আরও যোগ করুন ধনেপাতা কুচি। শেষে একটি ছাঁকনিতে সমস্ত স্যুপ ছেঁকে নিতে হবে,যাতে মশলা মুখে না পড়ে।

কড়াইতে তেল গরম করে, কারিপাতা ফোঁড়ন দিন। তাতে পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, প্রস্তুত করা মশলা দিয়ে মাঝারি আঁচে মিনিট পাঁচেক মিনিট ভাজুন।এতে জল দিয়ে ২-৪ মিনিট কষান। মশলা থেকে তেল আলাদা হলে তাতে চিকেন দিয়ে আরও ভালো করে কষান।উপরে ছড়িয়ে দিতে পারেন ধনেপাতা কুচি।পরিবেশনের সময় প্লেটে চিকেন সুক্কা রাখুন। স্যুপটি আলাদা বাটিতে রাখতে পারেন। ব্যস রেডি চিকেন সুক্কা। এবার গরম গরম পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ