এই মুহূর্তে

বক্সীবাজারে পুজোর উদ্বোধন করবে অনাথ শিশুরা

নিজস্ব প্রতিনিধি: বিঘের পর বিঘে ধানের জমি। এক ধারে বিরাট দিঘি। চারদিকে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। এহেন পরিবেশ আজ খুঁজে পাওয়া মুশকিল। সমাজ যতই উন্নত হচ্ছে, ততই হারিয়ে যাচ্ছে গ্রাম। আর এই বিষয়টি মাথায় রেখেই এবার থিমের ভাবনা পশ্চিম মেদিনীপুরের বক্সীবাজার যুব সম্প্রদায় সর্বজনীন দুর্গোৎসব কমিটির।

জেলার অন্যান্য পুজোর মধ্যে অন্যতম নজরকাড়া এই পুজো। এবার ৪০ বছরে পা দিল বক্সীবাজার যুব সম্প্রদায়ের পুজো। পুজোর থিম ‘গ্রাম্য পরিবেশ’। কেন এমন থিমের ভাবনা? পুজো কমিটির যুগ্ম সম্পাদক শ্রীমন্ত নাগ ও বিজীত নাগ জানান, একসময় পশ্চিম মেদিনীপুর বলতে বোঝাত সবুজ-শ্যামল দেশ। ধান থেকে সবজি, ফুল থেকে পাট, কী না চাষ হত। কিন্তু কালাক্রমে এখন আর তেমনটা চোখে পড়ে না। অনেক চাষের জমিতে গজিয়ে উঠেছে পাকা বাড়ি। হারিয়ে গিয়েছে কাঁচা মাটির বাড়ির দালানও। এখনকার ছেলেমেয়েরা সেই দৃশ্য সেভাবে দেখেনি। তাই প্রকৃত গ্রাম যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরতেই এই থিমের ভাবনা।

শুধু থিমেই নয়, পুজোর উদ্বোধনেও রয়েছে চমক। বক্সীবাজার যুব সম্প্রদায়ের পুজো এবছর উদ্বোধন হবে অনাথ শিশুদের হাত ধরে। করোনা আবহে পুজোর বাজেট কমিয়ে তাদের জন্য খরচ করবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। তবে কোভিডের কারণে সমস্ত সরকারি গাইডলাইন মেনেই চলছে পুজোর প্রস্তুতি। ইতিমধ্যেই পুজো কমিটির প্রত্যেক সদস্যের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এছাড়াও পুজোর দিনগুলিতে চলবে মণ্ডপ স্যানিটাইজেশন। আগত দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

ঘাটালে ৭২ ফুটের চোখ ধাঁধানো দুর্গা প্রতিমা, নজর কেড়েছে সবার

ডিভিসি’র ছাড়া জলে যন্ত্রণা, হুগলিতে দুর্গাপুজোয় থিম ‘ছোট খানাকুল’

বহরমপুরে মা দুর্গার পদতলে অসুর রূপে বাংলাদেশের ইউনূস, দেবীর হাতে কাটা মুণ্ডুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ

মন্দিরতলায় ‘হৃদয়ের ক্যানভাসে মা’, নজর কাড়ছে সকলের

মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজা কমিটির বিশেষ চমক ডোনাল্ড ট্রাম্প রূপী ‘অসুর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ