দুর্গার পরিবর্তে এই গ্রামে মনসা পুজো হয় পাঁচদিন ধরে

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: এই রাজ্যেই এমন একটি গ্রাম আছে, যেখানে আশ্বিন মাসের শুক্লাপক্ষে দেবী দুর্গার পুজো হয় না। তার বদলে সাড়ম্বরে পালিত হয় মনসা পুজো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বোয়ালদাড় পঞ্চায়েতের ফুলঘরা গ্রামে বছরের পর বছর  ধরে এমনটাই হয়ে আসছে। মনসা পুজোই এই গ্রামের শ্রেষ্ঠ উৎসব। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, রয়েছে ইতিহাস।
প্রায় সাড়ে তিনশো বছর আগের কথা। কথিত আছে, ওইসময় ফুলঘরা গ্রামে একের পর এক গ্রামবাসী সর্পাঘাতে মারা যাচ্ছিলেন। শুধু মানুষই নয়, অনেক গবাদি পশুও সর্পাঘাতে মারা যাচ্ছিল। সর্পাঘাতে অতিষ্ঠ গ্রামবাসীরা কোনও উপায়েই ঠেকাতে পারছিল না এই মৃত্যুমিছিল। এমন সময় গ্রামের বাসিন্দা গুদর মণ্ডল নামে এক ব্যক্তি স্বপ্নাদেশ পান, গ্রামে মনসা দেবীর পুজো করা হলে আর কেউই সর্পাঘাতে মারা যাবেন না। এর কিছুদিন পর গুদর মণ্ডল স্নান করতে আত্রেয়ী নদীতে গেলে দেখেন, দেবী মনসার একটি কাঠামো ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ তিনি গ্রামবাসীদের বিষয়টি জানালে তাঁরা সেই কাঠামো তুলে নিয়ে এসে মন্দিরে স্থাপন করেন। তারপর থেকে প্রতি বছর পুজো হয়ে আসছে।
প্রথম দিকে শ্রাবণ মাসেই পুজো করা হত মনসা দেবীর। তবে গ্রামে দুর্গাপুজো না হওয়ায় শারদোৎসবের দিনগুলিতেই মা মনসার পুজো শুরু হয় ফউলঘরা গ্রামে। যদিও আশপাশের গ্রামগুলিতে দুর্গাপুজোতেও অংশ নেন এই গ্রামের অনেকেই।

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে থামাল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ