অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। এই খেলায় বিশেষ আকর্ষণ ছিল নেইমার। কারণ দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেন তিনি। সব মিলিয়ে এই জয়ের আনন্দে সকলে যখন সকলে ব্যস্ত ঠিক তখনই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর স্টেডিয়ামে তখন উৎসবের আবহ।  তখন বাবাকে জড়িয়ে ধরতে দৌড়ে মাঠের দিকে আসে নেইমারের ছেলে। সেই সময়েই হঠাৎই নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন। তাদের ধারণা হয়, কোনও সমর্থক মাঠে ঢুকে পড়েছেন। কয়েক মুহূর্তের জন্য তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।

প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নেইমারের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের কিছুক্ষণ পরেই এই  ঘটনাটি ঘটে। খেলা শেষের নেইমার যখন মাঠের কাছে থাকা পরিবারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার ছেলে বাবাকে জড়িয়ে ধরতে ছুটে যায়। তবে, নিরাপত্তা কর্মকর্তারা প্রথমে হস্তক্ষেপ করেন, কারণ তারা ভেবেছিলেন ছেলেটি একজন অতি উৎসাহী সমর্থক এবং অবৈধভাবে খেলার মাঠে প্রবেশের চেষ্টা করছে। তাঁরা বুঝতে পারেনি যিনি ছুটে আসছেন তিনি নেইমারের ছেলে। পরে ভুল বোঝাবুঝি মিটে গেলে নিরাপত্তা কর্মীরা সরে দাঁড়ান। তারপর  ছেলেকে বুকে জড়িয়ে ধরেন আবেগাপ্লুত নেইমার। পরিবারের অন্য সদস্যরাও সেই মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন। 

নেইমারের জন্য দিনটি ছিল বিশেষ। চোটের কারণে দীর্ঘদিন ব্রাজিল দলের বাইরে থাকার পর স্কটল্যান্ড ম্যাচে তিনি আন্তর্জাতিক ফুটবেল ম্যাচে প্রত্যাবর্তন করেন। যদিও ম্যাচের নায়ক ছিলেন দুই গোল করা ভিনিসিয়ুস জুনিয়র, তবুও ম্যাচ শেষে সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে নেইমার ও তাঁর ছেলের আবেগঘন পুনর্মিলনের সেই দৃশ্য। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ঘটনাটির ভিডিও। অনেক সমর্থক মজার ছলে লিখেছেন, ‘বাবাকে জড়িয়ে ধরতে গিয়েও নিরাপত্তারক্ষীদের পরীক্ষায় পড়তে হল নেইমারের ছেলেকে!’ 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ