এখানে দেবীর ডান পাশে নয়, বামপাশে বসে গণেশ, কোথাকার পুজোয় এমন অদ্ভুত নিয়ম?

এখানে দেবীর ডান পাশে নয়, বামপাশে বসে গণেশ, কোথাকার পুজোয় এমন অদ্ভুত নিয়ম?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর হাতে মাত্র ১০ দিন। ইতিমধ্যেই শহরজুড়ে মাকে আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। কলকাতা সেজে উঠেছে উৎসবের মেজাজে। তবে শহরের আড়ালে গিয়ে একটি বনেদি বা জমিদার বাড়ির পুজোগুলির দিকেও ঝোঁকেন অনেকেই। আসলে পুরোনো দিনের পুজোগুলির রীতি আজও দুর্গাপুজোর ঐতিহ্য বহন করে। আজ এমনই একটি বনেদি বাড়ির পুজো নিয়ে আলোচনা করব, যারা সুদূর বাংলাদেশ থেকে মাটি এনে মূর্তি গড়েন। অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ির পুজো। অশোকনগর স্পোর্টিং ইউনিয়ন কালোবাড়ি এলাকায় বাড়ির পুজো বলতে একমাত্র এই সাহা বাড়ির পুজো।হ এবছর এই পুজোর ৯৮ তম বছর। সুদূর বাংলাদেশে এই পুজোর প্রথম সূচনা হয়, তখন জাঁকজমকভাবে এই পুজো শুরু হলেও এখনও সাহা বাড়ির ঐতিহ্যবাহী এই পুজো।

তবে দেশভাগের পর পরিবারের সদস্যরা এপার বাংলায় চলে এলে পূজোর স্থানের মাটি নিয়ে চলে আসেন এবং সেই মাটি রেখে রেখেই সেখানে মন্দির স্থাপন করে চালু হয় দুর্গাপুজো। তবে এই দুর্গাপুজোয় পুরোটাই হয় কৃষ্ণ মতে। খুবই আকর্ষণীয় বিষয়। তবে এই দুর্গার বিশেষত্ব হল, প্রতিমার ডানদিকে নয় বামদিকে থাকে গণেশ এবং ডান দিকে থাকে কার্তিক। একেবারেই উল্টো প্রতিমা। দেবীর ডান দিকে রয়েছেন কার্তিক এবং বাম দিকে রয়েছে গণেশ।

যদিও পরিবারের সদস্যদের সঙ্গে কথা অনুযায়ী, প্রথম যখন পুজো চালু হয় তখনই নাকি মূর্তি গড়ার সময় এই অদল বদল ঘটে। তারপর থেকেই সেই রীতিমেনেই পুজো হয়ে আসছে। ঠাকুর দালানের প্রতিবছর আস্তে আস্তে প্রতিমা গড়ে ওঠে, পরে দেওয়া হয় রঙের প্রলেপ। পুজোর ক’দিন আগে থেকেই সমস্ত আত্মীয়-স্বজনই ভিড় করেন এই বাড়িতে। পুজোর প্রসাদ হিসেবে লুচি পায়েস খাওয়ানো হয় আগত ভক্তদের। তবে প্রসাদের পাশাপাশি খাওয়ারও আলাদা বন্দোবস্ত থাকে।

Auto Draft

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা