লাহা পরিবারের সপরিবারেই পুজো পান হর-গৌরী, থাকে না মহিষাসুর

কলেজ স্ট্রিট এলাকার লাহাবাড়ির দুর্গাপুজোতে মার দশভূজা রূপ দেখা যায় না। মা এখানে দ্বিভূজা। থাকেন নন্দী পৃষ্ঠে বসে থাকা শিবের বাম কোলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য কলকাতার(Kolkata) কলেজ স্ট্রিট এলাকার(College Street Area) বেচু চ্যাটার্জী স্ট্রিটে বাড়ি কিনে সেখানে বসবাসের সূচনা করেছিলেন দুর্গাচরণ লাহা, শ্যামাচরণ লাহা, শ্রীকৃষ্ণ লাহা ও ভগবতীচরণ লাহা। সেখানেই তাঁরা দুর্গাপুজোর প্রচলন করেন। সেই থেকেই লাহাবাড়ির দুর্গাপুজো শুরু, যা আজও হয়ে চলেছে। লাহাবাড়িতে(Laha Family) আরাধ্য কুলদেবী হলেন সিংহবাহিনী দুর্গা। তাঁদের বাড়িতে নিত্য পূজিত হন অষ্টধাতুর দুর্গামূর্তি। পরিবারের সকল সদস্য তাঁকে চিহ্নিত করেন শ্রী শ্রী জয় জয় মা-ই নামে। এই কুলদেবীকে সাক্ষী রেখেই লাহা পরিবারের দুর্গাপুজো(Durga Puja) সম্পন্ন হয়। দুর্গাপুজো ছাড়া লাহা পরিবারে আর কোনও রকম মূর্তিপুজো হয় না। তবে ঠাকুরঘরেই লক্ষী পুজো, নারায়ণ পুজো, রথ, রাসপূর্ণিমা, হরেক ব্রত ও পুজোর আয়োজন হয়ে থাকে। এখানে কিন্তু মার দশভূজা রূপ দেখা যায় না। মা এখানে দ্বিভূজা। থাকেন নন্দী পৃষ্ঠে বসে থাকা শিবের বাম কোলে। এখানে দেখা মেলে না সিংহের, দেখা মেলে না মহিষাসুরেরও। হর-গৌরীর(Hara Gouri) সঙ্গে থাকে তাঁদের ৪ ছেলেমেয়ে। তবে এখানেও লক্ষ্মী আর সরস্বতীর বাহন থাকে না। তবে গণেশ আর কার্তিকের বাহন থাকে।   

লাহা বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন একটি ছোট মাটির গণেশকে পুজো করা হয়। পরবর্তীকালে মূর্তি গড়ার সময় গণেশঠাকুরের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় সেই ছোট্ট গণেশকে। সেদিন সেই গণেশকে ঢোকানোর কাজ হয়, সেদিনই প্রথম কাঠামোর গায়ে মাটির প্রলেপ দেওয়া হয়। কুমোর একজন নির্দিষ্ট থাকেন, যাকে বংশানুক্রমিকভাবে লাহাদের প্রতিমা গড়ার ভারটি দেওয়া হয়। ছাঁচ একই, তাই একচালায় সন্তানসন্ততি-সহ শিবদুর্গার এই মূর্তিটি প্রতিবছর একই ধরনের হয়। পুজোর সময় সপ্তমীতে বাড়ির কূলদেবীর মূর্তিকে হর-গৌরীর মূর্তির কাছে এনে রাখা হয়। সেই কারণেই, পুজোর ক’দিন লাহাপরিবারের সকলেই নিরামিষ খান। ষষ্ঠী, সপ্তমী আর নবমীতে হয় ভাত, কড়াইয়ের ডাল, পাঁচ রকম ভাজা, সুক্তো প্রভৃতি হয়। অষ্টমীর দিন ভাত খাওয়া হয় না। দশমীর দিন জয় জয় মা ঠাকুরঘরে উঠে গেলে আমিষ খাবারের আয়োজন করা হয়। সেদিন মাংস বাদে মাছের নানান পদ ভাত, মিষ্টিসহ সকলে লাহা পরিবারে আত্মীয় পরিজন বন্ধুসহ একযোগে বসে খান। নির্দিষ্ট শুদ্ধাচারী রান্নার ঠাকুরকে দিয়ে আলাদা করে রান্নাবান্না করানো হয় প্রতিবছর।

লাহা বাড়ির পুজোর ভোগের প্রসঙ্গটি আলাদা করে না বললেই নয়। এখানে পুজোর জন্য নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুগের নাড়ু, ছোলার নাড়ু যেমন ব্যবহার হয়, তেমনি মুড়ির মোয়া, খইয়ের মোয়া, চিনির মুড়কি, মোয়াও ব্যবহৃত হয়। আবার পুজোয় দেওয়া হয় জিবে গজা, পান গজা, ছোট গজা, চৌকো গজা, চিরকুট গজা। সঙ্গে থাকে মিষ্টি, ফল, লুচি, কচুরী, কুমড়োর ছক্কা, ফুলুড়ি, বেগুনি, পটলভাজা, আলুভাজা, বেগুনভাজা, ডাবের জল। তবে মাকে অন্নভোগ দেওয়া হয় না। লাহা পরিবার বৈষ্ণবমতে পূজায় বিশ্বাসী। তাই শশা ও ছাঁচিকুমড়ো ছাড়া এখানে কোনও বলি হয় না। অষ্টমী ও সন্ধিপুজোর সময় বাড়ির বিবাহিত মহিলারা মাথায় ধুনো পোড়ান। মাথায় ভিজে গামছা দিয়ে নতুন কাপড় পরে বিবাহিতা মহিলারা সারি দিয়ে বসেন দালানে। মাথায় ও দু’হাতে থাকে মাটির সরা। কর্পূর, দূর্বা প্রভৃতির সাহায্যে আগুন জ্বালিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাঁরা তাঁদের মানসিক ইচ্ছা ও সঙ্কল্পকে স্মরণ করে ধুনো পোড়ান। এর পর হয় কুমারীপূজা। ব্রাহ্মণ অবিবাহিত কন্যাকে তাঁরা দুর্গার প্রতীক হিসেবে পুজো করেন। দশমীতে বিসর্জনের পর-পরই বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়, যতক্ষণ কাঠামোটি না ফিরে আসে। ফিরে এলে বাইরে থেকে প্রশ্নকর্তা ‘মা আছেন?’ বলে তিনবার প্রশ্ন করেন। উত্তরদাতা হ্যাঁ বললে তবেই ভেতরে সকলের প্রবেশের অধিকার মেলে।

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি