পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্য়ান? আকর্ষণীয় প্যাকেজ আনল NBSTC

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) চালু করছে আকর্ষণীয় ভ্রমণ প্য়াকেজ। আসন্ন উৎসবের মরশুমে পর্যটকদের কথা মাথায় রেখেই প্যাকেজগুলি চালু করতে চলেছে পরিবহণ সংস্থা। উত্তরবঙ্গের পাহাড়, তরাই অঞ্চল, জঙ্গল, চা বাগান কী নেই ওই প্যাকেজে। শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ওয়েবসাইটে গিয়ে প্যাকেজগুলি দেখে কোনও একটি সিলেক্ট করে নিলেই হবে। তারপরই নিশ্চিন্তে চেপে বসুন তাঁদের বাসে। বাকি দায়িত্ব NBSTC-র।

NBSTC কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের প্রকল্পের নাম ‘সবুজের পথে হাতছানি’। উত্তরবঙ্গে ছড়ানো ছিটানো বিভিন্ন জানা-অজানা পর্যটন কেন্দ্রে পৌঁছে যাবে তাঁদের বাস, সঙ্গে থাকবেন প্রশিক্ষিত গাইড। থাকা-খাওয়া ও জঙ্গল সাফারিও থাকবে এই প্য়াকেজে। রাজ্য়ের পর্যটন শিল্পের প্রসারে এই প্য়াকেজের ভাবনা বলেই জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা। একইসঙ্গে কোচবিহারে জয় রাইড হিসাবে আনা হচ্ছে দোতলা বাস।

সংস্থার তরফে জানা যাচ্ছে, ৬ অক্টোবর মহালয়া থেকেই চালু হবে বিভিন্ন প্য়াকেজ ট্য়ুর। কোনওটা দু’রাত তিন দিন, কোনওটা আবার এক রাত দু’দিনের। তবে বড় প্য়াকেজও থাকছে। মূলত জলপাইগুড়ি ও কোচবিহারের বাস ডিপো থেকে ছাড়বে ট্য়ুরিস্ট বাসগুলি। থাকা-খাওয়ার সহ অন্য়ান্য় খরচ নিয়ে মধ্য়বিত্তের নাগালেই রাখা হচ্ছে প্য়াকেজের খরচ। ফলে যারা পুজোর কটা দিন ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাঁরা যোগাযোগ করতে পারেন www.nbstc.in এই ওয়েবসাইটে।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা