আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কী কী কারণে অল্প বয়সে ত্বকে বলিরেখা দেখা দিতে পারে….

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বলিরেখার সৃষ্টিও নর্ম্যাল বিষয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেয়। তবে শুধুই বয়সের কারণে নয়, জীবনযাপন পদ্ধতির কারণেও অল্প বয়সেই বলিরেখার সমস্যা দেখা দিতে পারে।

ত্বকে বলিরেখা দেখা দেওয়ার যত কারণ-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সুস্থ রাখতে প্রতিদিন ত্বকে ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিং, ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে ত্বক কোমল এবং নানা ক্ষতি মুক্ত থাকে। কিন্তু অনেকেই ত্বক পরিচর্যা করলেও ময়শ্চারাইজার ব্যবহার করেন না। এর ফলে ত্বক বেশি শুষ্ক হয়ে বলিরেখার সমস্যা দেখা দেয়। যার ফলে চোখের চারপাশেও বেশি বলিরেখার সমস্যা দেখা দিতে পারে।

২. অত্যধিক পরিমাণে রোদে থাকলে বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকে বলিরেখা দেখা দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, এমনকি ত্বকেরও মারাত্মক ক্ষতি করে। অত্যাধিক পরিমাণে ধূমপানের ফলে বলিরেখার সমস্যা দেখা দেয়।

৪. প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার না থাকার কারণেও বলিরেখা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। সেই সঙ্গে তেল মসলা, ভাজাপোড়া জাতীয় খাবার বাদ দিয়ে টাটকা ফল ও শাকসবজি রাখা উচিত।

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ