কালীপুজোর দিন রাতে আগুন এড়াতে এই ধরণের পোশাক পরুন..

বাজি ফাটানোর সময় সতর্কতার অভাবেই হয় ক্ষতি। তাই এদিন কোন ধরনের পোশাক পরবেন, তা আগে ভাগেই জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালী পুজোর দিন রাতে কী পোষাক পরতে পারেন, না যে কোনও পোশাক পরতে পারবেন না, তাতেও রয়েছে কিছু বাধা। আসলে কালী পুজোর রাতে থাকে ঘোর অমাবস্যা। তাই সুন্দর ট্র্যাডিশনাল পোশাকও পরতে পারলেও কিছু রঙের পোশাক পরা সম্পূর্ন বারণ। আসলে এদিন যে উল্লাসে বাজি ফাটানো হয়, সেই কথাও মাথায় রাখতে হবে। কারণ ভুল পোশাক নির্বাচনের জন্যেই কালীপুজোর দিন বড় ঝুঁকির মুখে পড়েন অনেকেই। বাজি ফাটানোর সময় সতর্কতার অভাবেই হয় ক্ষতি। তাই এদিন কোন ধরনের পোশাক পরবেন, তা আগে ভাগেই জেনে নিন। 

সিন্থেটিকের পোশাক ভুলেও পরবেন না

কালীপুজোর দিন বাজি ফাটানোর সময়ে কোনওভাবেই সিন্থেটিক পোশাক পরবেন না। সিল্ক, শিফন, জর্জেটের মতো ফ্যাব্রিকের কোনও পোশাক বা শিফন শাড়ি এড়িয়ে চলুন। সিন্থেটিকের জামাকাপড়ে আগুন আগে ধরার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনার ত্বকের সঙ্গে আটকে যেতে পারে। তাই হালকা ফ্যাব্রিকের পোশাক, হালকা জুয়েলারি পরুন। এছাড়া কাচের বা কোনও ধাতব চুড়ি পরবেন না। 

উৎসবের সময় সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে পছন্দসই গয়না সবাই পরেন। রঙিন চুড়ি পরে হাত সাজাতে চান। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রাখুন। তাই বাজি ফাটানোর সময়ে বা আগুনের ধারে কাছে গেলে এই ধাতব চুড়ি বা কাচের চুড়ি পরবেন না। যদি আপনি টু পিস সালোয়ার কামিজ পরে থাকেন, তাহলে সুরক্ষার কথা মাথায় রেখে ওড়না না পরাই ভালো। মোমবাতি বা প্রদীপ থেকে ওড়নায় আগুন লেগে যেতে পারে। তাই এদিন শাড়ি না পরে কুর্তা পরার চেষ্টা করুন। সেক্ষেত্রে সুতির কুর্তি বেছে নিন। সুতি বা হ্যান্ডলুমের শাড়ি পরুন। তাঁত, লিনেন ফ্যাব্রিকের কারুকার্য করা শাড়িও পরতে পারেন। কুর্তির ক্ষেত্রেও এই লিনেন বা হ্যান্ডলুমকে গুরুত্ব দিতে পারেন। বাড়িতে কোনও খুদে সদস্য থাকলে তাকেও সুতির পোশাক পরান। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল