জানেন কী, ভূত চতুর্দশী কেন পালিত হয়, ১৪ শাকই বা কেন খাওয়া হয়?

অতল লোক, বিতললোক, সুতললোক, তলাতললোক, মহাতললোক, রসাতললোক, পাতাললোক। এই দুই সাত মিলিয়ে চোদ্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই আগামিকাল ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি বছর কালীপুজোর (Kali Puja) আগের দিন মানা হয় ভূত চতুর্দশী। কিন্তু কথা হল, এদিন ভূত চতুর্দশী কেন মানা হয়, এবং এদিন ১৪ শাক কেন খেতে হয়? সাধারণের বিশ্বাস ভূতপ্রেতদের দূরে রাখতেই এদিন ১৪ শাক খেয়ে, ১৪ প্রদীপ জ্বালিয়ে এবং ১৪ ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। কিন্তু কেন পালন করা হয় ভূত চতুর্দশী? কেনই বা কালীপুজোর আগের রাতেই এই রীতি পালন করার রেওয়াজ? তবে কী সত্যই ভূত-প্রেত নেমে আসেন পৃথিবীতে এসময়? তবে এই কথার উত্তরে একজন জ্যোতিষবিদ বলেছেন, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ নিয়ে পঞ্চভূত। আর মানবদেহ এই পঞ্চভূতের সমন্বয়েই তৈরি।

মানুষের মৃত্যুর পর দেহ আবার এই পঞ্চভূতেই মিলিয়ে যায়। তাই ভূত চতুর্দশীতে পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ- এই পঞ্চভূতকে সম্মান জানানো হয়। এই প্রথাই যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। কিন্তু কালীপুজোর ঠিক আগেই কেন এই রীতি পালিত হয়? আসলে শাস্ত্রে ১৪ সংখ্যাটির বিশেষ গুরুত্ব আছে। ঊর্ধ্বলোকের সপ্তলোক অর্থাৎ সপ্তস্বর্গ, ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য। অর্থাৎ পাতালের দিকে তাকালে, সপ্তলোক পরিস্ফূটিত হবে। অতল লোক, বিতললোক, সুতললোক, তলাতললোক, মহাতললোক, রসাতললোক, পাতাললোক। এই দুই সাত মিলিয়ে চোদ্দ। এই চোদ্দলোকে যেখানে যেখানে জীবের অবস্থান বোঝাতেই ১৪ বাতি দেওয়া, যাঁরা তাঁরা আলোকিত হয়।

আবার গণিতের ভাষায়, ৯ ও ৫ যুক্ত করলে হয় ১৪। দুই চোখ, দুই নাসিকা ছিদ্র, দুই কান, এক মুখ গহ্বর, পায়ুদ্বার, লিঙ্গ। আর সেই সঙ্গে পঞ্চভূত। ক্ষিতি, অপ, তেজ, মরূত্‍ ও ব্যোম। মানবশরীরের এই দিকগুলিকে জাগ্রত করার প্রতীক হিসেবেও ১৪ দীপ জ্বালানো হয়ে থাকে। তবে এক্ষেত্রে ১৪ শাকের বিধান কী বলছে, আসলে, শাক এমন একটি জিনিস, যা সব জায়গায় জন্মায়। তাই ১৪ শাকের মাধ্যমে ১৪ লোকের সব জীবরা যেন শাকে-ভাতে থাকতে পারে সেটাই প্রার্থনা করা হয়। আর এই ১৪ শাকের মধ্যে কোনগুলি খেতে হবে- ওল , ভাটপাতা, কেঁউ, শৌলফ, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, বেতো, সরষে, নিম, গুলঞ্চ, শুষণী, হিঞ্চে, জয়ন্তী। 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…