রেলের Group D পরীক্ষা কী স্থগিত হতে পারে? জানাল RRB

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে এর আগে বেশ কয়েকবার স্থগিত হয়েছিল ভারতীয় রেলে Group D কর্মী নিয়োগের প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে এর আগে বেশ কয়েকবার স্থগিত হয়েছিল ভারতীয় রেলে Group D কর্মী নিয়োগের প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা। শেষে RRB জানিয়ে দেয় আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই পরীক্ষা। পরীক্ষার্থী ১ কোটিরও বেশি, তাই পরীক্ষা নেওয়া হবে কয়েক ধাপে। কিন্তু দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। করোনার তৃতীয় ঢেউ চলছে দেশে। ফলে বহু রাজ্যই নিজের মতো করে করোনা বিধিনিষেধ বা লকডাউন লাগু করেছে। এই পরিস্থিতিতে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রেলে Group D কর্মী নিয়োগের প্রাথমিক বাছাইয়ের অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই পরিস্থিতিতে রেলওয়ে ভর্তি বোর্ড (RRB) https://rrbcdg.gov.in/ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আগামী ২৩ ফেব্রুয়ারিতেই পরীক্ষা শুরু হবে। তবে ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, প্রতিটি রাজ্যের লাগু করা বিধিনিষেধ মেনেই হবে অনলাইন পরীক্ষা। অর্থাৎ কোনও রাজ্যে লকডাউন বা কড়া বিধিনিষেধ থাকলে সেখানে পরীক্ষা স্থগিত হতে পারে। কারণ বর্তমানে বেশিরভাগ রাজ্যেই করোনা সংক্রমণের জেরে নানা বিধিনিষেধ যেমন লাগু রয়েছে তেমনই বন্ধ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারি হতে চলা UPSSSC PET (Main) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তাই রেলের গ্রুপ-ডি পরীক্ষাও যে অনিশ্চিত সেটা বলাই বাহুল্য। তবে RRB জানিয়ে দিয়েছে, আগামীদিনে কোনও তথ্য বা আপডেট পেতে হলে চাকরীপ্রার্থীদের নজর রাথতে হবে https://rrbcdg.gov.in/ ওয়েবসাইটে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার