স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! গুরুত্বপূর্ণ পদে চলছে নিয়োগ

তবে অন্যান্য চাকরির ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কে যেভাবে আবেদন জানাতে হয়, এক্ষেত্রে কিছুটা ভিন্ন ভাবেই করতে হবে আবেদন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল কর্মসংস্থানের সুযোগ। তাও আবার রাষ্ট্রায়ত্ত সংস্থায়! ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিয়ে এল চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্কে কাজ করার সুযোগ দিচ্ছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। মোটা অঙ্কের মাহিনা সমেত সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীদের ব্যাঙ্কের Internal Ombudsman হিসেবে নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। যে সকল প্রার্থী এই পদের জন্য তাঁদের আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। মোট ২জন প্রার্থী নেওয়া হবে উক্ত পদে। ইতিমধ্যেই আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়ার কাজ চলছে। চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।

তবে অন্যান্য চাকরির ক্ষেত্রে স্টেট ব্যাঙ্কে যেভাবে আবেদন জানাতে হয়, এক্ষেত্রে কিছুটা ভিন্ন ভাবেই করতে হবে আবেদন।

জেনে নিন আবেদন করার পদ্ধতি-
আবেদন জমা করার জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ যেতে হবে প্রার্থীদের।
এবার ‘Careers’ নামক ট্যাবটিতে ক্লিক করলেই খুলবে নতুন উইন্ডো। এরপর ‘Current Openings’ সেকশনে যেতে হবে।
এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবেন, “Recruitment of Internal Ombudsman in SBI on Contract Basis”
এখানে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ অন্যান্য তথ্য প্রদান করে নিজের আবেদন জমা করুন। ৭৫০ টাকা ফি জমা করতে হবে চাকরি প্রার্থীদের। আবেদন জানানোর পর সেই সংক্রান্ত নথি নিজের কাছে রেখে দিন।

শিক্ষাগত যোগ্যতা
স্টেট ব্যাঙ্কের Internal Ombudsman পদে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতেই হবে। ব্যাঙ্কিং সেক্টরে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে।

বয়সের ঊর্ধ্বসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। যার পুরো প্রক্রিয়াটি করবে ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্কের তরফেই প্রাপ্য নম্বর দেওয়া হবে।

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ