কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সেমিস্টার সিস্টেমে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম পর্বের পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল। দিন ঘোষণা করল শিক্ষা সংসদ। ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন নিরধারণ করা হয়েছে বলে শুক্রবার বিকেলে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন ৩১ অক্টোবর ৩১ অক্টোবর সংসদের নিজস্ব ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হবে।

চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন ফল প্রকাশের পর ছাত্রছাত্রীরা নিজেরাই ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন। চলতি বছরে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী  প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এদিন জানিয়েছে যে,  ৩১ অক্টোবর প্রথম সেমেস্টারের ফল ফলপ্রকাশের  পাশাপাশি  শতাংশের নিরিখে প্রথম ১০ জনের নাম ঘোষণা করা। তবে ওয়েবসাইটে  দেওয়া হবে না কোনও মেধাতালিকা। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই  চূড়ান্ত মেধাতালিকা দেওয়া হবে। সেই সময়েই   পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপি হাতে পাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন,  ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে প্রথম সেমেস্টারে কোনও পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে।  মোট নম্বরের শতাংশের হার ও বিষয়ভিত্তিক পার্সেন্টাইলও উল্লেখ করা থাকবে। এমনকি উত্তীর্ণ না অনুত্তীর্ণ হয়েছেন  পরীক্ষার্থীরা সেটাও উল্লেখ থাকবে ওয়েবসাইটে। প্রথম পর্বের পরীক্ষা চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবং শেষ হয় ২২ সেপ্টেম্বর। প্রশ্ন  ফাঁস  রুখতে চলতি বছরে সজাগ ছিল পর্ষদ। সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়। নির্বিঘ্নে শেষ হয় পরীক্ষা। এবার ফল প্রকাশের অপেক্ষা।

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার