৪০০ আশাকর্মী নেওয়া হবে এই জেলায়, জানুন নিয়োগের খুঁটিনাটি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩ জানুয়ারি থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে মোট ৪০০ আশাকর্মী নিয়োগ করবে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বর্তমানের শূন্য পদ ১১১ ও নতুন করে ২৮৯ জনকে নেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক নিয়োগের খুঁটিনাটি বিষয়।

যোগ্যতা-

আশাকর্মী পদের জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে কেবলমাত্র বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ আবেদনকারীকে যোগ্য বলে গন্য করা হবে না। পাশাপাশি আবেদনকারী মহিলাদের অবশ্যই কর্মস্থলের আশেপাশের বাসিন্দা হতে হবে। আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীরা স্থানীয় এসডিও, বিডিও, বিএমওএইচ, গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন।

বয়সসীমা-

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরিপ্রার্থীদের জন্য এই বয়সসীমা ২২-৪০ বছর। তবে সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।

কীভাবে করবেন আবেদন ?

http://murshidabad.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখানেই দেওয়া হয়েছে আবেদনপত্র এবং নিয়মাবলি। আশাকর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহযোগে আবেদনটি সরকারি অফিসে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের