জেলে বসেই জ্যাকলিনের নামে পশু হাসপাতাল বানানোর সিদ্ধান্ত সুকেশের

চিঠিতে, সুকেশ দাবি করেছেন যে, জ্যাকলিনের স্বপ্ন ছিল পশুদের জন্য কিছু করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে প্রায় ৩ বছরের অধিক সময় ধরে জেলে বন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আর তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের দুই সুন্দরীর। একজন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অন্যজন নোরি ফতেহি। তবে জ্যাকলিনকেই নিজের গার্লফ্রেন্ড বলে বরাবর দাবি করে এসেছেন সুকেশ। জ্যাকলিনও তাঁর থেকে অনেক দামী দামী উপহার নিয়েছেন। যার মধ্যে গুচ্চি প্রোডাক্ট, পারফিউম, কয়েক কোটি মূল্যের বিড়াল, ঘোড়া ইত্যাদি। কিন্তু আদালতে জ্যাকলিন বরাবরই বলে এসেছেন তিনি সুকেশের আসল পরিচয় জানতেন না।

তাঁকে ফিল্মের প্রযোজক হিসেবে পরিচয় দিয়ে ছিলেন। কনম্যান ট্যাগের কথা জানতেন না জ্যাকলিন। যদিও এখনও মামলা ঝুলে রয়েছে তাঁর নামে। যদিও কিছুদিন আগেই বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন জ্যাকলিন। যাই হোক, জেল থেকে প্রতি মুহূর্তে 

অভিনেত্রীকে স্মরণ করছেন তিনি। যেকোনও ফ্যাস্টিভ্যালেই জ্যাকলিনের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করেন। এবার শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’ ‘চলেয়া’ গানটি জ্যাকলিনকে উৎসর্গ আবারও একটি প্রেমপত্র লিখলেন সুকেশ। চিঠিতে, কনম্যান আরও লিখেছেন, তিনি তাঁর স্বপ্ন পূরণ করবেন। ইতিমধ্যেই তাঁর দলকে কাজ শুরু করতে বলেছেন। পাশাপাশি তিনি চিঠিতে শাহরুখ খানের নামও উল্লেখ করেছেন এবং জওয়ানের চালেয়া গানটি তৈরি করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে, সুকেশ দাবি করেছেন যে, জ্যাকলিনের স্বপ্ন ছিল পশুদের জন্য কিছু করা।

সেই জন্য অভিনেত্রীর নামে একটি পোষা হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন সুকেশ। সুকেশের কথায়, “আমার দল সবকিছু একত্রিত করেছে, এবং ২০২৪ সালের ১১ ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন, যাতে অভিনেত্রীর জন্মদিনের আগেই তাঁকে এই উপহারটি দিতে পারে।” চিঠিতে আরও জানানো হয়েছে যে, প্রকল্পের অগ্রগতিতে কোনও বিলম্ব যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য অগ্রিম সমস্ত অর্থ প্রদান করেছেন তিনি। যেখানে দেশের সেরা পশুচিকিত্সক থাকবে, এবং পশুদের সমস্ত চিকিত্সা এবং সার্জারি বিনামূল্যে দেওয়া হবে, ঠিক যেমনটি জ্যাকলিন চায়। এই পর্যায়ে অভিনেত্রীর হাসি এবং ভালবাসাই তাঁকে শক্তি দেয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, জ্যাকলিন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্যারেডে অত্যাশ্চর্য লাগছিলেন। যা দেখে তিনি আবারও তাঁর প্রেমে পড়ে গিয়েছে। শেষে সুকেশ তাঁর চিঠিতে শাহরুখ খানকে জওয়ান ছবিতে চালেয়া গানটির জন্যে ধন্যবাদও জানিয়েছেন। যেটি জ্যাকলিনকে তিনি উৎসর্গ করেছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে