টিআরপিতে ‘ইচ্ছে পুতুল’-এর দাপটে ছ্যাঁকা খেল ‘তোমাদের রানি’, শীর্ষস্থান কার দখলে?

উঠে এসেছে হরগৌরী পাইস হোটেল। ব্যবাধান কমেছে বিয়ে লাভ আজকালের। এই সপ্তাহে তাঁরা স্লট পেলেও মাত্র ০.২ নম্বরে এগিয়ে রয়েছে ‘রাঙা বউ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: না আজ বৃহস্পতিবার নয়, তাও শুক্রবার এল টিআরপি তালিকা। আসলে পুজোর মরসুমে সবাই ব্যস্ত ছিল ঠাকুর দেখার জন্যে, তাই একদিন দেরিতে এল টিভি সিরিয়ালের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। গতকাল বিজয় দশমীর ছুটি থাকায় বৃহস্পতিবার প্রকাশ্যে আসেনি টিআরপি রিপোর্ট। যদিও একদিকে বিশ্বকাপ, অন্যদিকে শারদীয়ার চাপে পড়ে টিভি সিরিয়াল দেখার ফুরসৎ নেই কারুরই। সেই কারণেই উৎসবের মরসুমে সব সিরিয়ালের টিআরপি নিম্নমুখী! তবে তা বললে কী হয়, একাধারে একগুচ্ছ ধারাবাহিক কি কেউ না দেখে থাকতে পারে নাকি। টি ব্যতিক্রম একমাত্র ‘অনুরাগের ছোঁয়া’ আর ইচ্ছে পুতুল। চলতি সপ্তাহে খেল দেখিয়েছে সূর্য-দীপা, এবং নতুন স্লটে এসে জাদু দেখাচ্ছে মেঘ-ময়ূরীরা। চলতি সপ্তাহে বেঙ্গল টপার স্টার জলসার অনুরাগের ছোঁয়া। অন্যদিকে দ্বিতীয়স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’।

তবে চলতি সপ্তাহে নম্বর কমেছে ফুলকির। দ্বিতীয় থেকে সোজা চতুর্থ স্থানে ছিটকে গিয়েছে এই মেগা সিরিয়াল। জগদ্ধাত্রী রয়েছে তৃতীয় স্থানে। পাঁচ নম্বর স্থানে একলাফে উঠে এসেছে হরগৌরী পাইস হোটেল। ব্যবাধান কমেছে বিয়ে লাভ আজকালের। এই সপ্তাহে তাঁরা স্লট পেলেও মাত্র ০.২ নম্বরে এগিয়ে রয়েছে ‘রাঙা বউ’। তোমাদের রাণী (৪.৯)-র চেয়ে বেশি নম্বর নিয়ে সেরা দশে জায়গা ধরে রাখল এই মেগা। 

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৩) (স্টার জলসা) 

দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.১) (জি বাংলা) 

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.০) (জি বাংলা) 

চতুর্থ- ফুলকি (৬.৯) (জি বাংলা) 

পঞ্চম- কার কাছে কই মনের কথা (জি বাংলা)/ হর গৌরী পাইস হোটেল (৬.৭)) (স্টার জলসা) 

ষষ্ঠ- সন্ধ্যাতারা (স্টার জলসা) / রাঙা বউ (৬.০) (জি বাংলা) 

সপ্তম- লাভ বিয়ে আজকাল (৫.৮) (স্টার জলসা) 

অষ্টম- জল থই থই ভালোবাসা (৫.৭) (স্টার জলসা) 

নবম- তুঁতে (৫.৫) ) (স্টার জলসা) 

দশম- ইচ্ছে পুতুল (৫.৪) (জি বাংলা) 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের