তুনিশা মৃত্যু মামলার নয়া মোড়, শীজানের পরিবারের বিরুদ্ধে তদন্তের দাবি পবন শর্মার

শীজান এবং তুনিশা তাঁদের সম্পর্ক ১৫ ডিসেম্বর ছিন্ন করেছিলেন। এরপর তিনি আতঙ্কিত হয়ে মারা যান। এটিও প্রকাশ পেয়েছে যে, তুনিশার মৃত্যুর আগে শীজানই শেষ ব্যক্তি ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ২৪ ডিসেম্বর টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুতে গোটা দেশে আজও শোকস্তব্ধ। জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা: দাস্তান-ই-কবুল’-এর সেটে আচমকাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুনিশা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২০ বছর। কেন এত কম বয়সেই নিজের জীবন শেষ করে দিলেন তুনিশা, সেই নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। জানা যায়, প্রেমিক তথা সহ অভিনেতা শীজান খানের সঙ্গে তুনিশার প্রেম ভেঙে যায় বলেই, মানসিন বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। সেই কারণেই কি আত্মহত্যা, তা নিশ্চিত নয়।

এদিকে তুনিশা মৃত্যুর ঠিক পরেরদিনই অভিনেত্রীর মা ভানিতা শর্মার অভিযোগের ভিত্তিতে শীজানকে গ্রেফতার করা হয়। এখনও সে জেল হেফাজতে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে একের পর এক জবানবন্দি পাল্টা চ্ছেন শীজান। আদালতে তাঁর জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি এই মামলার নয়া মোড় এসেছে। বুধবার, তুনিশার মামা পবন শর্মা, শীজানের পরিবারের বিরুদ্ধ তদন্ত করার জন্য পুলিশকে অনুরোধ করেছে। বুধবার ANI-এর সঙ্গে কথা বলার সময়, পবন শর্মা জানিয়েছেন, “আমরা স্বরাষ্ট্র বিভাগে গিয়ে শীজানের পরিবারের অন্য সদস্যদেরও তদন্ত করার অনুরোধ জানিয়ে এসেছি। শীঘ্রই মামলাটি আদালতে স্থানান্তর হবে।” তুনিশা আত্মহত্যার ১৫ দিন আগে শীজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। মৃত্যুর কয়েক মাস আগেও তুনিশার উদ্বেগজনিত আক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ২০১৮ সালেও হতাশা এবং উদ্বেগে ভুগছিলেন। এর আগে, ২৩ জানুয়ারী, শেজান বোম্বে হাইকোর্টে একটি জামিন আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, “শীজান এবং তুনিশা তাঁদের সম্পর্ক ১৫ ডিসেম্বর ছিন্ন করেছিলেন। এরপর তিনি আতঙ্কিত হয়ে মারা যান। এটিও প্রকাশ পেয়েছে যে, তুনিশার মৃত্যুর আগে শীজানই শেষ ব্যক্তি ছিলেন।” অন্যদিকে শীজানের পরিবার দাবি করেছে যে, প্রয়াত অভিনেতার মা শীজানকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তুনিশা তাঁদের কাছে ‘পরিবারের মতো’ ছিল। তাঁরা পাল্টা ভানিতা শর্মাকে দোষী সাব্যস্ত করেছে। কারণ তুনিশার অর্থের উপর লোভ ছিল ভানিতা দেবীর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের