‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

গতকাল রাতে জুহুতে অনিল কাপুর ও সুনিতা কাপুরের বাড়িতে আয়োজিত 'করবা চৌথ' অনুষ্ঠানে বউকে নিয়ে উপস্থিত হন আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শত ব্যস্ততার মধ্যেও ‘করবা চৌথ’ ব্রত পালন করলেন বলিউডের তারকা দম্পতিরা। শিল্পা শেট্টি থেকে আমির খান-গৌরী স্প্র্যাট, শাহরুখ খান-গৌরী খান, অংশুলা কাপুর সকলে নিয়ম মেনে ‘করবা চৌথ’ ব্রত পালন করেছেন। ২৯ অক্টোবর দেশজুড়ে পালিত হয়েছে এই উৎসব। স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রতি বছর ‘করবা চৌথ-এর ব্রত রাখেন হিন্দু রমণীরা। সারাদিন উপবাস রাখেন। সন্ধ্যায় চাঁদ উঠতে স্বামীর হাতে জলপান করে নিয়ম ভাঙেন। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে সকলে এই উৎসবে মেতে ওঠেন। তবে প্রতি বছর বলিউড তারকাদের ‘করবা চৌথ’ দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। এবারেও তার ব্যতিক্রম হল না।

গত ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। হিন্দুকে বিয়ে করা নিয়ে কম সমালোচনার মধ্যে পড়তে হয়নি তাঁকে। কিন্তু কোনও সমালোচনাকে গা না করে দিব্য সুখে সংসার করছেন সুপারস্টার। বউকে একেবারে কাঁধছাড়া করেন না। গতকাল রাতে জুহুতে অনিল কাপুর ও সুনিতা কাপুরের বাড়িতে আয়োজিত ‘করবা চৌথ’ অনুষ্ঠানে বউকে নিয়ে উপস্থিত হন আমির খান। অনিলের বাড়িতে ঢোকার আগে পাপারাজ্জিদের জন্যে পোজও দেন। উৎসবের জন্যে গৌরী বেগুনি বর্ণের একটি শারারা বেছে নিয়েছিলেন। আমির খান ধুতি, কালো পাঞ্জাবীতে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন। দুজনকেই বরাবরের মতো সুদর্শন দেখাচ্ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অন্যদিকে শাহরুখ পত্নী গৌরী খানও সাদা রঙের সালোয়ার-কামিজ পরে, মাথায় সিঁদুর পরে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে শাহরুখ বা তাঁদের সন্তান কাউকেই দেখা যায়নি। ওদিকে সদ্য বিবাহিত পরিচালক-প্রযোজক বণি কাপুরের বড় কন্যা অংশুলা কাপুরও লাল সালোয়ার-কামিজে সেজে, মাথাভর্তি সিঁদুর পরে সুনিতা কাপুরের উৎসবে যোগ দেন। প্রতি বছরের মতো, এ বছরও ‘করবা চৌথ’-এ নিখুঁত আয়োজন করেছিলেন সুনিতা। যাতে মহীপ কাপুর, ভাবনা পান্ডে, মীরা রাজপুতের মতো বলিউড তারকাদের স্ত্রীরা অংশ নিয়েছিলেন। পাশপাশি শিল্পা শেট্টি, তাঁর প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা মালহোত্রা আগরওয়াল উদযাপনে যোগ দিয়েছিলেন। এদিকে কাজের দিক থেকে, ২০২৩ সালের পর শাহরুখ খান ডিসেম্বরে ‘কিং’ নিয়ে বড়পর্দায় কামব্যাক করছেন। আমির খানকে সর্বশেষ ‘হ্যাপি প্যাটেল: খাতারনাক জাসুস’ ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। 

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

ফ্লিপকার্ট সেলে অবিশ্বাস্য অফার! ৫২,০০০ টাকা সস্তা হল Galaxy S25

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির