Loading live market data...
Loading active stocks...
Connecting...

দ্বিতীয়বার অযোধ্যায় গিয়ে রাম লালাকে ‘সোনার গয়না’ উপহার দিলেন অমিতাভ

শুধু তাই নয়, এদিন সংবাদ সংস্থা ANI দ্বারা পোস্ট করা ছবিতে, সুপারস্টারকে উচ্চ নিরাপত্তার মধ্যে মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতে এবং রাম মূর্তির কাছে প্রার্থনা করতে দেখা যায়। তাঁর পরনে ছিল একটি সাদা কুর্তা-পায়জামা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৫০০ বছরের প্রতীক্ষা শেষে গত ২২ জানুয়ারী উদ্বোধন হয়েছে রাম মন্দির। বাবরি মসজিদ ভাঙার তিন দশক পর শেষমেশ জয় হল হিন্দুদের। গত ২২ জানুয়ারি রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে আয়ূষ্মান খুরানা, ভিকি-ক্যাটরিনা, শিল্পপতি আম্বানি পরিবার, সকলেই। সবাই রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন সরাসরি। তারকাদের সেদিন নানা মুহূর্ত ভাইরাল হয়েছে। ছিলেন অমিতাভ বচ্চনও, কিন্তু তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেও পারেননি। এদিকে উদ্বোধনের আগেই রাম মন্দির থেকে ১৫ মিনিটের দূরত্বে ১৫ কোটির জমি কেনেন মেগাস্টার। কিন্তু সেখানে তিনি কী করবেন তা জানা যায়নি! ধারণা হয়তো অভিনেতা পর্যটকদের স্বার্থে হোটেল বা রিসর্টের ব্যবস্থা করবেন সেখানে।

গতকাল অর্থাৎ শুক্রবার ৯ ফেব্রুয়ারি ফের রামমন্দিরে গিয়েছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তিনি যাই করুক না কেন তাই খবর। ৯ ফেব্রুয়ারি অযোধ্যায় কড়া নিরাপত্তায় মুড়ে রাম লালার আশীর্বাদ নিতে অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির পরিদর্শন করেন অমিতাভ বচ্চন। তবে এদিন তাঁর সফরটি আরও বেশি উল্লেখযোগ্য হয়ে ওঠে কারণ ২২ জানুয়ারী রাম মন্দিরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের তিন সপ্তাহ পর পবিত্র স্থানটি পরিদর্শন করতে যান অমিতাভ বচ্চন। এত ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁর ধর্মের প্রতি আকর্ষণীয় তা সকলকে মুগ্ধ করল। শুধু তাই নয়, এদিন সংবাদ সংস্থা ANI দ্বারা পোস্ট করা ছবিতে, সুপারস্টারকে উচ্চ নিরাপত্তার মধ্যে মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতে এবং রাম মূর্তির কাছে প্রার্থনা করতে দেখা যায়। তাঁর পরনে ছিল একটি সাদা কুর্তা-পায়জামা। মন্দিরে হাত জোড় করে প্রার্থনা করেন অভিনেতা। আরেকটি ছবিতে বচ্চনকে রাম লালাকে পরানোর জন্যে সোনার গহনা উপহার দিতে দেখা যায়।

আসলে এদিন তিনি অযোধ্যায় গিয়েছিলেন একটি জুয়েলারি ব্র্যান্ডের ২৫০ তম দোকানের উদ্বোধন করতে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। বচ্চন বৃহস্পতিবার বিকেলে মন্দির পরিদর্শন করেন এবং সেখানে প্রায় আধা ঘণ্টা সময় কাটান। এরপর তিনি কমিশনার গৌরব দয়ালের বাসভবনে অযোধ্যা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক জমকালো মধ্যাহ্নভোজ করেন। অভিনেতাকে দুপুরের খাবারের জন্য নিরামিষ আওয়াধি খাবার পরিবেশন করা হয়েছিল।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার